Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ দেখতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে স্টেডিয়ামে মোদি

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি, বিসিসিআই সভাপতি রজার বিনি ও বিসিসিআই সচিব জয় শাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ডার-গাভাস্কার ট্রফির ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ দেখতে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese)। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাচটি দেখবেন মোদি। বৃহস্পতিবার সকালে টসের আগে দুই প্রধানমন্ত্রীকে স্টেডিয়ামে স্বাগত জানানো হয়।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার ব্যারি ও’ফারেল সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই দেশকে বেঁধে রাখে এমন একটি জিনিস হল ক্রিকেট। এটা দেখতে ভালো লাগবে যে আমদাবাদের ম্যাচের প্রথম দিনে ভারত ও অস্ট্রেলিয়ার নেতারা উপস্থিত থাকবেন।’ এদিন দুই দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক। রোহিত শর্মার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ টেস্ট ক্যাপ তুলে দেন স্টিভ ওয়াকে। এরপর দুই রাষ্ট্রনেতা হাত ধরে ছবি তোলেন। এদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি, বিসিসিআই সভাপতি রজার বিনি ও বিসিসিআই সচিব জয় শাহ।

বর্ডার-গাভাস্কার সিরিজে ভারত বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া টেস্টে জয় নিশ্চিত করলে তবে টিম ইন্ডিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন থেকে লন্ডনে সেই ম্যাচ হবে।

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00