Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনি ও রবিবার শিয়ালদা শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

আগামী শনিবার ২৪ ডিসেম্বর এবং রবিবার ২৫ ডিসেম্বর শিয়ালদা শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল (Eastern Rail)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার ২৪ ডিসেম্বর এবং রবিবার ২৫ ডিসেম্বর শিয়ালদা শাখায় একাধিক লোকাল ট্রেন (Local Train) বাতিল করল পূর্ব রেল (Eastern Rail)। রেল সূত্রের খবর, শনিবার ও রবিবার শিয়ালদা শাখার নৈহাটি ও রানাঘাটে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সে কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে উৎসবের মরসুমে ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

দুই দিন কোন কোন ট্রেন বাতিল থাকবে? এক নজরে দেখে নিন তালিকা:

শনিবার শিয়ালদা শাখায় যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল:  

আপ ৩১৮৪৩ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল

ডাউন ৩১৮৩৮ কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল 

আপ ৩১৯২৯ শিয়ালদা-গেদে লোকাল

ডাউন গেদে-শিয়ালদা লোকাল 

আপ ৩১৫৩৯ শিয়ালদা – শান্তিপুর লোকাল

ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল 

আপ ৩১৬২৯, ৩১৬৩১ শিয়ালদা – রানাঘাট লোকাল

ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল

আপ কল্যাণী সিমন্ত – নৈহাটি লোকাল

রবিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেই ট্রেনগুলি হল:

আপ ৩১৮১১, ৩১৮১৫ শিয়ালদা – কৃষ্ণনগর লোকাল

ডাউন ৩১৮১২, ৩১৮১৬ কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল 

আপ ৩১৫১১, ৩১৫১৩ শিয়ালদা – শান্তিপুর লোকাল

ডাউন ৩১৫১২, ৩১৫১৬ শান্তিপুর-শিয়ালদা লোকাল

আপ ৩১৬১১, ৩১৬১৫ শিয়ালদা – রানাঘাট লোকাল

ডাউন ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট-শিয়ালদা লোকাল

আপ ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৫ শিয়ালদা-কল্যাণী সীমান্ত  লোকাল 

ডাউন ৩১৩১৪, ৩১৩১৬, ৩১৩১৮ কল্যানী সীমান্ত-শিয়ালদা লোকাল

আপ ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল

জানা গিয়েছে, শিয়ালদা শাখায় নৈহাটি-রানাঘাটের মধ্যে চলা ১৫২টি লোকাল ট্রেনের মধ্যে আপ ও ডাউন মিলিয়ে কেবলমাত্র বাতিল হয়েছে ৩৪টি ট্রেন। একইসঙ্গে কিছু লোকাল ট্রেনের যাত্রাও সংক্ষেপিত করা হয়েছে।

টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

আচমকা দমদমে লাইনে দাঁড়িয়ে গেল একের পর এক ট্রেন,ভোগান্তির শিকার যাত্রীরা

ফের বাতিল একগুচ্ছ লোকাল, ভোগান্তিতে যাত্রীরা

‘ট্রেন যাত্রীদের স্বাগত’, রূপান্তরকামী মহিলার ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

ফের শনি- রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন , দেখে নিন তালিকা

Indian Railway: মহিলা কামরায় পুরুষ উঠলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

চিন্তা নেই, রাত জেগে ঠাকুর দেখলেও মিলবে ট্রেন ! সুখবর দিল পূর্ব রেল

প্রবল বৃষ্টিতে মুম্বইতে বিপর্যস্ত ট্রেন পরিষেবা, ভোগান্তিতে আমজনতা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00