Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোররাতে দুর্ঘটনা রুখতে তৎপর হচ্ছে ট্রাফিক দফতর

Share:

সুব্রত রায়:শহর – শহরতলীতে ভোররাতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। ভোররাতে তাই পুলিশি নজরদারি জোরদার করা সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক বিভাগ। জাতীয় সড়কসহ রাজ্য সড়ক এবং বড় রাস্তা গুলিতে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো হচ্ছে। ভোর রাতে দুর্ঘটনা(Accident) এড়াতে ট্রাক(Truck) ও লরিচালকদের গতিবিধির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় কোন ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পুলিশ যাতে আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করতে পারে তার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ অনেক সময় দেখা যায় ভোররাতে দুর্ঘটনা ঘটার পর আহত হলে আহতরা বিনা চিকিৎসায় দীর্ঘক্ষণ রাস্তার ওপর পড়ে থাকে। সময় মত তাদের হাসপাতালে স্থানান্তরিত না করায় অতিরিক্ত রক্তক্ষরণ বা সুচিকিৎসা না পাওয়ায় মৃত্যু ঘটে । তাই এই ধরনের ঘটনা রোদে এবার তৎপর হচ্ছে ট্রাফিক বিভাগ।

এদিকে মঙ্গলবার ভোরবেলা ১১৭ নম্বর জাতীয় সড়ক(National High Way) ডায়মন্ড হারবার রোড ক্রসিং – এ একটি লরি অপর একটি বাইকে থাকা দুজনকে ধাক্কা মারলে বাইক আরোহীরা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। মোটরসাইকেলটি লরির নিচে বাঁ দিকের চাকায় আটকে যায় ঠাকুরপুকুর থানার(Thakurpukur Police station) পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায়।

পরে দুজনের অবস্থার অবনতি হলে এসএসকেএম(SSKM) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ওই লরিটি আটক করেছে। উত্তর কদর্শীদের বয়ান অনুযায়ী বেগতিকভাবে মোটরসাইকেল(Motorcycle) চালাতে গিয়েই ওই দুর্ঘটনা ঘটে। এই ধরনের দুর্ঘটনা ভোররাতে রুখতে তাই ট্রাফিক বিভাগের নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ব্যস্ত সময়ের পাশাপাশি এখন থেকে ভোরবেলাতেও ট্রাফিক বিভাগের টহলদারী ও নজরদারি জোরদার হচ্ছে।

 ‘চাঁদি ফাটা’ রোদ থেকে বাঁচতে ট্র্যাফিক পুলিশের মাথায় এসি হেলমেট

‘ট্র্যাফিক পুলিশের মত সিবিআইকেও মানবে না’, মন্তব্য ফিরহাদের

রবি সকালেই কলকাতার রাস্তায় বাইকে ধাক্কা গাড়ির, মৃত ১

কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার যুবক

কান্না শুনে ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ আধিকারিক

মহিলার হারানো সোনার গয়না ও মোবাইল ফেরাল ট্রাফিক পুলিশ

কার্নিভালের জেরে একাধিক রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল

সড়কে দুর্ঘটনা কমাতে দলবল নিয়ে ঝোপ সাফ করলেন ট্রাফিক আধিকারিক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00