Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রণবীরকে ছেড়ে এবার মহেশ বাবুর সঙ্গে রোমান্সে মজবেন দীপিকা পাড়ুকোন

শুধু প্রভাস নয়, পরিচালক রাজামৌলির পরিচালনায় এবার মহেশ বাবুর সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন। এসএস রাজামৌলির আসন্ন ছবিতে দীপিকা পাড়ুকোন মহিলা প্রধান চরিত্রে অভিনয় করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের সবচেয়ে আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে সবথেকে চর্চিতও এই নায়িকা। নিজের অসাধারণ অভিনয় দিয়ে বহু আগেই প্রথম সারির নায়িকার তালিকায় নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন দীপিকা। শুধু তাই নয়, অভিনয়ের জেরে আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি প্রতিষ্ঠিত করেছেন। হলিউডেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ২০২২ সালে ৭৫ তম কানে ৯ জন জুরি সদস্যের মধ্যে একজন হিসেবে থাকার জন্যে আমন্ত্রণ জানানো হয় নায়িকাকে। তিনি প্রথম ভারতীয় হিসেবে এই আন্তর্জাতিক সন্মানে ভূষিত হন। এছাড়াও গতকালই বিশ্বের ১০ জন সেরা সুন্দরীর তালিকায় নাম ওঠে দীপিকার। তাঁর নাম ছিল নবমস্থানে। মোট কথা, এই মুহূর্তে কেরিয়ারের একদম শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন দীপিকা। খুব শীঘ্রই দক্ষিণেও ডেবিউ করবেন তিনি।

সম্প্রতি আরও একটি খবর প্রকাশ্যে এসেছে, জানা গিয়েছে দীপিকা আরও একটি বিগ বাজেটের দক্ষিণী ছবি করতে চলেছেন। দক্ষিণী-বলিউড যুদ্ধে যখন জেরবার গোটা দেশ, ঠিক সময়েই বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী দক্ষিণী ছবিতে অভিনয় ঝুঁকছে। এবার বলিউড-দক্ষিণী যুদ্ধের প্রধান কাণ্ডারি যিনি, দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এমনটাই খবরে উঠে এসেছে। জানা গিয়েছে, পরিচালক এস এস রাজামৌলির আসন্ন ছবিতে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করবেন দীপিকা। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। কাস্ট এবং ক্রু চূড়ান্ত হলে, এসএস রাজামৌলি শ্যুট শুরু করার আগে আরআরআর-এর মতোই একটি ইভেন্ট করবেন। পরিচালক নাগ অশ্বিনের প্রজেক্ট কে-তে দীপিকা পাড়ুকোন অন্যতম প্রধান ভূমিকায় অভিনয় করছেন, যেখানে প্রধান ভূমিকায় রয়েছেন প্রভাস এবং অমিতাভ বচ্চন। বর্তমানে ছবিটির শুটিং চলছে। শুধু প্রভাস নয়, পরিচালক রাজামৌলির পরিচালনায় এবার মহেশ বাবুর সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন। এসএস রাজামৌলির আসন্ন ছবিতে দীপিকা পাড়ুকোন মহিলা প্রধান চরিত্রে অভিনয় করবেন।

প্রতিবেদন অনুসারে, নির্মাতারা ছবিটি বিশাল আকারে তৈরি করার পরিকল্পনা করছেন। এমনকি এও শোনা যাচ্ছে যে, শিরোনামহীন এই চলচ্চিত্রটি দিয়ে এসএস রাজামৌলি আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এসএস রাজামৌলি বর্তমানে জাপানে আরআরআর-এর প্রচারে ব্যস্ত। আগামী বছর থেকে ছবিটির কাজ শুরু করবেন তিনি। ছবিটি ইন্ডিয়ানা জোন্সের আদলে একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্মের আকারে রূপ দেওয়া হবে। একটি মিডিয়া কথোপকথনে, মহেশ বাবু বলেছিলেন, “রাজামৌলির সঙ্গে কাজ করা আমার জন্য একটি স্বপ্ন। রাজামৌলির সঙ্গে কাজ করা মানে একইসঙ্গে ২৫ টি চলচ্চিত্র হাতে নেওয়া। আমি সত্যিই উত্তেজিত। প্যান-ইন্ডিয়া ফিল্ম হতে চলেছে এই ছবি।” তেলেগু-হিন্দি দ্বিভাষিক ছবিটি প্রযোজক কে এল নারায়ণনের ব্যানারে দুর্গা আর্টস দ্বারা প্রযোজিত হবে।

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘Hollywood Walk of Fame’-এ জায়গা পেলেন দীপিকা

‘স্পিরিট’, ‘কল্কি ২’ থেকে বাদের পর নয়া ইনিংস, এবার অ্যাটলির ছবিতে আল্লুর নায়িকা দীপিকা

৮ ঘণ্টার কাজের দাবিতে অনড়, ‘স্পিরিট’-এর পর ‘কল্কি ২’ থেকেও বাদ পড়লেন দীপিকা

অর্থ পাচার মামলায় তেলুগু সুপারস্টার মহেশবাবুকে সমন ইডির

‘আমি বাঁচতে চাইনি, তবু মাকে বলেছিলাম..’, মানসিক অবসাদের ভয়াবহ দিনলিপি প্রকাশ দীপিকার

কে রেখা কে দীপিকা, মাতৃত্বের পর সব্যসাচীর শোতে আগুন ঝরালেন ‘দুয়ার মা’

কেরিয়ার জুড়ে শাহরুখের সঙ্গেই জুটি বেঁধেছেন, কেন সলমানের নায়িকা হননি দীপিকা?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00