Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অর্থ পাচার মামলায় তেলুগু সুপারস্টার মহেশবাবুকে সমন ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: রিয়েলটি গ্রুপ, সুরানা গ্রুপ এবং সাই সূর্য ডেভেলপার সংস্থার সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় জনপ্রিয় তেলুগু অভিনেতা ঘট্টমানেনি মহেশ বাবুকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংস্থাটির পক্ষ থেকে আগামী রবিবার অর্থাৎ ২৭ এপ্রিল মহেশ বাবুকে তদন্তের জন্য হাজিরা দিতেবলা হয়েছে।

জানা গিয়েছে, তেলুগু সুপারস্টার সুরানা গ্রুপের বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার জন্য ৫.৫ কোটি টাকারও বেশি অর্থ পেয়েছিলেন। সাই সূর্য ডেভেলপার মহেশ বাবুকে ৫.৯ কোটি টাকা পারিশ্রমিক প্রদান করেছিল, যার মধ্যে ২.৫ কোটি টাকা নগদ এবং ৩.৪ কোটি টাকা চেকের মাধ্যমে দেওয়া হয়েছিল। এই ৩.৪ কোটি ছিল প্রচারমূলক কার্যকলাপের জন্য। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই বিপুল পরিমাণ আর্থিক পারিশ্রমিকের তদন্ত করবে।

সুরানা গ্রুপের সহযোগী সংস্থা সাই সূর্য ডেভেলপারস এবং ভাগ্যনগর প্রপার্টিজে তল্লাশির সময় সংস্থার কর্মকর্তারা ১০০ কোটি টাকার অবৈধ লেনদেনের সন্ধান পেয়েছেন। তারপরেই নগদ ৭৪.৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন।

ইডি সূত্রে খবর, হায়দরাবাদের জুবিলি হিলস এবং বোয়েনপল্লির মাধাপুরে সুরানা গ্রুপের চেয়ারম্যান নরেন্দ্র সুরানা এবং ব্যবস্থাপনা পরিচালক দেবেন্দ্র সুরানার বাসভবন থেকে মূল প্রমাণ পাওয়া গেছে। সাই সূর্য ডেভেলপারের অফিস থেকেও বিবিধ প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে যে সুরানা গ্রুপ রিয়েল এস্টেট উদ্যোগের আড়ালে বিশাল জালিয়াতির সঙ্গে জড়িত ছিল।

সংস্থাটি এক বিবৃতি মারফত জানিয়েছে যে তারা তাদের তদন্তের অংশ হিসেবে গত বুধবার হায়দরাবাদ এবং সেকেন্দ্রাবাদে চারটি স্থানে তল্লাশি চালিয়েছে। বিবৃতিতে বিলা হয়েছে, “তেলেঙ্গানা পুলিশ কর্তৃক মেসার্স ভাগ্যনগর প্রপার্টিজ লিমিটেডের পরিচালক নরেন্দ্র সুরানা, মেসার্স সাই সূর্য ডেভেলপারদের মালিক কে সতীশ চন্দ্র গুপ্ত এবং অন্যান্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা বেশ কয়েকটি এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইডি। বিপুল পরিমাণ প্লট বিক্রির জন্য অগ্রিমের নামে বিনিয়োগকারীদের কাছ থকে কষ্টার্জিত অর্থ প্রতারণা করেছে।”

এতে আরও বলা হয়েছে যে ,”অননুমোদিত জমি লেআউট, বিভিন্ন গ্রাহকদের কাছে একই জমি বিক্রি, সঠিক চুক্তি ছাড়াই অর্থ গ্রহণ এবং জমি রেজিস্ট্রেশনের মিথ্যা আশ্বাসের সাথে জড়িত প্রতারণামূলক পরিকল্পনা পরিচালনা করেছিলেন। এর ফলে অসংখ্য বিনিয়োগকারীর আর্থিক ক্ষতি  হয়েছে। তল্লাশির ফলে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতারণামূলক উপায়ে সংগৃহীত অর্থের বিবরণ এবং প্রায় ১০০ কোটি টাকার হিসাব বহির্ভূত নগদ লেনদেনের প্রমাণ পাওয়া যায় এমন অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। নরেন্দ্র সুরানা এবং মেসার্স সুরানা গ্রুপ অফ কোম্পানির প্রিমাইসেস থেকে ৭৪.৫০ লক্ষ টাকার হিসাব বহির্ভূত নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।”  ইডি জানিয়েছে, তদন্ত চলছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও রহস্য উন্মোচিত হতে পারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00