Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IRCTC: সুপারফাস্ট ট্রেনে যাত্রীকে দেওয়া সিঙ্গারায় হলুদ কাগজ

দুঃখপ্রকাশ আইআরসিটিসি-র

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতের রেল পরিষেবা নিয়ে অভিযোগ গোছা গোছা। ট্রেন দেরি করে গন্তব্যে পৌঁছন থেকে শুরু করে কামরায় আরশোলা। বালিশ ফুটো। শৌচাগারে জল না থাকা, খাবার মান- অভিযোগের শেষ নেই। বাসি খাবার পরিবেশনেরও অভিযোগ রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি অভিযোগ। যাত্রীকে দেওয়া সিঙ্গারার ভিতর থেকে পাওয়া গেল হলুদ রঙের কাগজ। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন।

সিঙ্গারার ভিতরে হলুদ কাগজ পেয়েছেন অজি কুমার। টুইটার হ্যান্ডেলে তাঁর পোস্ট অনুসারে, অজি কুমার যাচ্ছিলেন লখনউ থেকে বান্দ্রাগামী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসে। ওই যাত্রীদের খাবার পরিবেশনের দায়িত্ব ছিল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন। তিনি সিঙ্গারা-সহ বেশ কিছু খাবার অর্ডার করেন। যথারীতি অর্ডার দেওয়া খাবার তাঁকে দিয়ে যায় ক্যাটারিং কর্মীরা। সিঙ্গারা কিছুক্ষণ খাওয়ার পর তিনি দেখেন সিঙ্গারার ভিতরে রয়েছে হলুদ রঙের একটি কাগজ। টুইটারে পোস্ট করেন সেই ছবি। সঙ্গে রসিকতার সুরে একটি ক্যাপশনও জুড়ে দেন – কী সুন্দর স্বাস্থ্যকর, সুস্বাদু খাবার পরিবেশন করেছে ইন্ডিয়ান রেলওয়ে টুরিজম অ্যান্ড ক্যাটারিং কর্পোরেশন। টুইটে ট্যাগ করেন আইআরসিটিসিকে।

সেই টুইট আইআরসিটিসি-য়ের চোখে পড়ে। তারা পাল্টা টুইট করে জানায়, ঘটনার জন্য তারা অত্যন্ত দুঃখিত। অনুগ্রহ করে তিনি তাঁর পিএনআর নম্ব এবং মোবাইল নম্বর দিয়ে সাহায্য করেন। আগামীদিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে দিকে লক্ষ্য রাখা হবে।

রেলের টিকিট নিয়ে কালোবাজারি, সাড়ে তিন কোটি অ্যাকাউন্ট ব্লক IRCTC-র

আচমকা বিভ্রাট IRCTC পোর্টালে, টিকিট বুকিং করতে গিয়ে ভোগান্তিতে যাত্রীরা

সপ্তাহের শুরুতেই ভোগান্তি, খুলছে না IRCTC ওয়েবসাইট

 খাবারের মধ্যে ভাসতে বিছে, বিতর্কে জড়াল  IRCTC

তৃণমূল কর্মীদের দিল্লি যাওয়ার জন্য বিশেষ ট্রেন দিতে অস্বীকার পূর্ব রেলের

বন্দে ভারতের ডিনারে পচা খাবার, কাঠগড়ায় রেল

নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা, বিল না দেওয়ার অভিযোগ আইআরসিটিসি-র বিরুদ্ধে

উত্তরবঙ্গের তীর্থযাত্রীদের জন্য সুখবর! এবার সস্তায় IRCTC

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00