Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জল্পনার অবসান! খুব শীঘ্রই মা হতে চলেছেন বিপাশা, জানালেন তারকা দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে! সমস্ত জল্পনা-কল্পনার অবসান। কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছিল যে, মা হতে চলেছেন অভিনেত্রী বিপাশা বসু। যদিও এই কথা, বিপাশা-করণ (Bipasha Basu-Karan Singh Grover) নিজেরা জানাননি। তাঁদের ঘনিষ্ঠ সূত্র থেকেই উঠে এসেছিল এই সুখবরটি। তারপর থেকেই ভক্তরা উঠেপড়ে তদন্ত শুরু করেছিলেন যে, সত্যিই বিপাশা প্রেগন্যান্ট কিনা। এমনকি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলেও খুঁজেছেন নেটিজেনরা, সত্যিই অভিনেত্রী প্রেগন্যান্ট কিনা। যদিও বিপাশা এবং করণ তাঁদের জীবনের এত বড় সুখবরটি এতদিন গোপনই রেখেছিলেন। তবে আর লুকোচুরি নয়, এবার হয়তো সময় এসেছে বিপাশার গর্ভাবস্থার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করার। হ্যাঁ, তাই হল, এদিন বিপাশার গর্ভাবস্থার দুটি ফটোশ্যুটের ছবি পোস্ট করে ভক্তদের সুখবর দিলেন তারকা জুটি।খুব শীঘ্রই মা হতে চলেছেন বিপাশা। এই জুটি তাঁদের প্রেগন্যান্সির স্বপ্নময় দুটি ছবি পোস্ট করে একটি হৃদয়গ্রাহী নোট শেয়ার করলেন, তাঁদের ইনস্টাগ্রামে। চলতি বছরে মার্চেই বিপাশা প্রেগন্যান্সি ধরা পড়ে। কিছুদিন আগে এই বিষয়ে গুজব উঠলেও ধীরে ধীরে তা কমে গিয়েছিল, কারণ বিপাশা-করণের কাছে থেকে কোনও মন্তব্য না আসায়। এবার সব জল্পনায় ঘি ঢেলে দম্পতি নিজেরাই এই খুশির খবর দিলেন তাঁদের ভক্তদের।

বিপাশা-করণ অবশেষে তাঁদের পরিবারের নতুন সদস্য আসার কথা ঘোষণা করলেন

অবশেষে বিপাশা তাঁর গর্ভধারণের আনুষ্ঠানিক ঘোষণা করলেন। বিপাশার মাতৃত্বকালীন শ্যুট থেকে দুটি ফটো পোস্ট করে এই সুখবর দিলেন বিপাশা-করণ। ছবিতে এই দম্পতিকে একেবারে স্বপ্নময় দেখাচ্ছিল। দুজনের পরনেই সাদা বর্ণের শার্ট ছিল। তবে বিপাশার পরনে শুধুই সাদা শার্ট ছিল, তিনি অর্ধনগ্ন ছিলেন। শুধু তিনি তাঁর বেবি বাম্প হাইলাইট করেছেন। প্রথম ছবিতে করণ বিপাশার বেবি বাম্পকে জড়িয়ে ধরে রয়েছে, বিপাশার গোপণাঙ্গ করণ নিজের হাত দিয়ে ধরে রেখেছেন এবং দ্বিতীয়টিতে করণ বিপাশার বেবি বাম্পকে চুম্বন করছেন। গর্ভাবস্থার ঘোষণাটি, তাঁরা একটি কবিতা দিয়ে শুরু করলেও, ‘ধন্যবাদ’ দিয়ে শেষ করেছেন।

তাঁরা লিখেছেন, “একটি নতুন সময়, একটি নতুন পর্যায়, একটি নতুন আলো আমাদের জীবনের অনন্য ছায়া হয়ে এসেছে। যা আমাদের আবেগকে আরো পরিণত করে তুলেছে। আমরা আমাদের জীবনটি পৃথকভাবে শুরু করেছি এবং তারপরে আমরা দুজন একে অপরের হয়েছি। তবে শুধুমাত্র দুজনের ভালবাসা, আমাদের কাছে একটু অন্যায্য মনে হয়েছিল।তাই শীঘ্রই, আমরা দুজন থেকে তিনজন নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের ভালবাসার অংশ হিসেবে আমাদের সন্তান খুব শীঘ্রই ভূমিষ্ঠ হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের নিঃশর্ত ভালবাসার জন্য।”

 

View this post on Instagram

 

A post shared by bipashabasusinghgrover (@bipashabasu)

বিপাশা-করণের প্রেমের গল্প

বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার একসঙ্গে অ্যালোন (2015) ছবিতে অভিনয় করেছিলেন। তবে প্রথম দর্শনে তাঁদের প্রেম হয়নি, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পরেই তাঁরা প্রেমে পড়েছিল। ২০১৬ সালে ৩০ এপ্রিল, পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে তাঁরা বিবাহ সম্পন্ন করেন। তাঁদের রিসেপশনে উপস্থিত ছিলেন, সালমান খান, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন। এই দম্পতি ২০২২ সালে তাঁদের ৬ বছর বিবাহবার্ষিকী পূর্ণ করেছেন।

নায়িকা থেকে লেখিকা, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিপাশা

নজরকাড়া পোশাকে মরিশাসে ছুটি কাটাতে ব্যস্ত বিপাশা

নারী দিবসে মেয়ের কাছ থেকে উপহার পেয়ে উল্লসিত আলিয়া, বিপাশা

‘আমি বিরক্ত নই’, মা হওয়ার পর কটাক্ষের জবাব দিলেন বিপাশা

একরত্তির হৃদযন্ত্রে একাধিক ছিদ্র, মেয়ের অসুস্থতার কথা স্মরণ করে অঝোরে কাঁদলেন বিপাশা

মেয়ের মুখ দেখালেন বিপাশা-করণ, গোটা পৃথিবীর সঙ্গে পরিচয় হল ‘দেবী’র

ঝরঝরে ভাত আর পঞ্চব্যঞ্জন সাজিয়ে সাধ খেলেন ‘বাংলার মেয়ে’ বিপাশা

মা হতে চলেছেন অভিনেত্রী বিপাশা বসু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00