Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নায়িকা থেকে লেখিকা, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিপাশা

তবে এখন তিনি আকারে অনেকটাই মোটা হয়ে গিয়েছেন। এক মেয়ের মাও হয়েছেন। এবার তিনি নিজের জীবনের একাধিক অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে চলেছেন। এখন মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তাঁর জীবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে অভিনয়ের পাশাপাশি লেখিকা হয়েও রাজ করছেন বলিউডের একাধিক অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন সবটাই বইয়ের আকারে লিপিবদ্ধ করেন। এছাড়াও অভিনয় ছেড়ে লেখিকা হয়েছেন এমনও অনেক উদাহরণ রয়েছে। যেমন অক্ষয় কুমার ঘরণী। এছাড়াও মালাইকা অরোরা, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর খানও নিজে বই রচনা করেছেন। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক অভিনেত্রীর। বিপাশা বসুর। বলিউড অভিনেত্রী হিসেবে তাঁকে প্রথম সারির অভিনেত্রী বলাই চলে।

একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি বলিউড কে। একসময় তাঁর ফিগার, সৌন্দর্যে মত্ত ছিলেন পুরুষ ভক্তরা। তবে এখন তিনি আকারে অনেকটাই মোটা হয়ে গিয়েছেন। এক মেয়ের মাও হয়েছেন। এবার তিনি নিজের জীবনের একাধিক অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে চলেছেন। এখন মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তাঁর জীবন। এবার তিনি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। খুব শীঘ্রই লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। বিপাশা নিজের জীবনের স্মৃতিকথা নিয়ে একটি বই লিখতে চলেছেন। যে যে বিষয়গুলি তাঁর জীবনের মোড় ঘুরিয়েছে, সেগুলোই তাঁর বইতে ঠাঁই পাবে।

আর পাশাপাশি, নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তা দেবেন তিনি এই বইয়ের মাধ্যমে। জীবনে প্রচুর ওঠাপড়া দেখেছেন তিনি। সেগুলিই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন বিপাশা। তাঁর বই লেখা হয়ে গিয়েছে, তবে এই বইটির শিরোনাম এখনও চূড়ান্ত নয়। বইটি আগামী বছর প্রকাশিত হবে। তবে এই মুহূর্তে অভিনয় থেকে দূরে রয়েছেন বিপাশা। মেয়েকে নিয়েই সময় কাটাচ্ছেন।

নজরকাড়া পোশাকে মরিশাসে ছুটি কাটাতে ব্যস্ত বিপাশা

নারী দিবসে মেয়ের কাছ থেকে উপহার পেয়ে উল্লসিত আলিয়া, বিপাশা

‘আমি বিরক্ত নই’, মা হওয়ার পর কটাক্ষের জবাব দিলেন বিপাশা

একরত্তির হৃদযন্ত্রে একাধিক ছিদ্র, মেয়ের অসুস্থতার কথা স্মরণ করে অঝোরে কাঁদলেন বিপাশা

মেয়ের মুখ দেখালেন বিপাশা-করণ, গোটা পৃথিবীর সঙ্গে পরিচয় হল ‘দেবী’র

ঝরঝরে ভাত আর পঞ্চব্যঞ্জন সাজিয়ে সাধ খেলেন ‘বাংলার মেয়ে’ বিপাশা

জল্পনার অবসান! খুব শীঘ্রই মা হতে চলেছেন বিপাশা, জানালেন তারকা দম্পতি

মা হতে চলেছেন অভিনেত্রী বিপাশা বসু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00