Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমি বিরক্ত নই’, মা হওয়ার পর কটাক্ষের জবাব দিলেন বিপাশা

আমার জীবনের সবকিছু এখন তাকে ঘিরেই ঘোরে... করণ তিন নম্বর, আমি দুই নম্বর এবং দেবী এক নম্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সাধারণ মানুষ থেকে অভিনেত্রী ফিগারে একটু ১৯-২০ হলেই তীব্র কটাক্ষের মুখে পড়ে যান। বিশেষ করে সন্তান প্রসবের পর অভিনেত্রীদের চেহারা বাড়লেই তাঁকে নিয়ে শুরু হয়ে যায় চর্চা। গতবছর নভেম্বরে ৪৩ বছরে মা হয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। কন্যা দেবীকে নিয়েই এখন তাঁর পরিপূর্ণ পরিবার। অভিনয় থেকে অনেকদিন ধরেই বিদায় তিনি। তবে স্বামী করণ সিং গ্রোভার চুটিয়ে শুটিং চালিয়ে যাচ্ছেন। সঙ্গে স্ত্রী ও কন্যাকেও সময় দিতে ভোলেন না।

মাঝে মধ্যেই অভিনেত্রী তাঁর কন্যার নানারকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। সেখানেই দেখা যায় অভিনেত্রী অনেকটাই মোটা হয়ে গিয়েছে দেবীর জন্মের পর। আর তা নিয়েই শুরু হয় কটাক্ষ। মেয়ের জন্মের পর থেকেই প্রসবোত্তর ওজন নিয়ে তিনি ট্রোলের সম্মুখীন হচ্ছেন। এবার সেই বিষয়েই মুখ খুললেন বিপাশা বসু। News18-এর সঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে, অভিনেত্রী বলেন, এমন কটাক্ষে তিনি একেবারেই বিরক্ত নয়। সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে অভিনেত্রী বলেছিলেন যে, তিনি IVF এর মাধ্যমে মেয়ে দেবীকে গর্ভধারণ করেছিলেন এবং জন্মের তিন দিন পর তিনি জানতে পারেন যে, মেয়ের হৃদয়ে দুটি ছিদ্র ছিল। সোশ্যাল মিডিয়ায় অনেক মায়েরা যেমন বিপাশার এই কঠিন যুদ্ধকে প্রশংসা করেছেন, আবার অনেকেই অভিনেত্রীকে ট্রোলিং করতে ছাড়েননি। বিপাশার প্রসব পরবর্তী ওজন বৃদ্ধির কারণে ট্রোলিং প্রসঙ্গে করণ ও অভিনেত্রী দুজনেই বলেন, “আমরা তাঁদের বলতে চাই দয়া করে ট্রোলিং চালিয়ে যান। এটা সম্পূর্ণ ঠিক আছে কারণ আমি বিরক্ত নই।”

অভিনেত্রী আরও স্বীকার করেছেন যে, দেবীকে স্বাগত জানানোর পরে তাঁর পুরো জীবন বদলে গিয়েছে। মা হওয়ার কথা বলতে গিয়ে তিনি বলেন, “সব কিছুর ক্ষেত্রে দেবী আমার নম্বর ওয়ান। আমার চোখ খোলা বা বন্ধ হোক না কেন, এটি সর্বদা তাঁর। আমি যখনই বাইরে পা রাখি, আমি কেবল বাড়ি ফিরে যেতে চাই এবং তার সঙ্গে থাকতে চাই। আমার জীবনের সবকিছু এখন তাঁকে ঘিরেই ঘোরে… করণ তিন নম্বর, আমি দুই নম্বর এবং দেবী এক নম্বর।”

নায়িকা থেকে লেখিকা, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিপাশা

নজরকাড়া পোশাকে মরিশাসে ছুটি কাটাতে ব্যস্ত বিপাশা

নারী দিবসে মেয়ের কাছ থেকে উপহার পেয়ে উল্লসিত আলিয়া, বিপাশা

একরত্তির হৃদযন্ত্রে একাধিক ছিদ্র, মেয়ের অসুস্থতার কথা স্মরণ করে অঝোরে কাঁদলেন বিপাশা

মেয়ের মুখ দেখালেন বিপাশা-করণ, গোটা পৃথিবীর সঙ্গে পরিচয় হল ‘দেবী’র

ঝরঝরে ভাত আর পঞ্চব্যঞ্জন সাজিয়ে সাধ খেলেন ‘বাংলার মেয়ে’ বিপাশা

জল্পনার অবসান! খুব শীঘ্রই মা হতে চলেছেন বিপাশা, জানালেন তারকা দম্পতি

মা হতে চলেছেন অভিনেত্রী বিপাশা বসু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00