Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য ভিজবে টানা বৃষ্টিতে, বইবে ঝোড়ো হাওয়া

সোমবার ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবারের আকাশ ছিল মেঘলা। বিক্ষিপ্ত ভাবে হয়েছে কয়েক পশলা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আরও জোর বাড়াচ্ছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের (RAIN) সম্ভাবনা। বইবে ঝোড়ো হাওয়া। সেই কারণেই ৮ অগাস্ট থেকে ১১ অগাস্ট (সোম থেকে বৃহস্পতিবার) পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র সংলগ্ন অঞ্চলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে করা হচ্ছে মাইকিং। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের কয়েকটি জেলায় আজ হতে পারে ভারী বৃষ্টিপাত। কোনও কোনও জেলায় হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। জানা গিয়েছে, উপকূল সংলগ্ন এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। হতে পারে বর্জ্রপাত।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে।

আজ, সোমবার ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। জানা গিয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টিপাত। সমুদ্রস্নান ও মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জারি রয়েছে লাল সতর্কতা। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে উপকূলবর্তী অঞ্চলে জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা। এই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা সহ সংলগ্ন অঞ্চল। মঙ্গলবার অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে। অন্যদিকে কলকাতা, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টিপাত।

জানা গিয়েছে, আগামী বুধবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলা জুড়ে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়।

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

রাজ্যজুড়ে জারি ঝড়-বৃষ্টির সতর্কতা,বাড়ি থেকে বের হলেই সঙ্গে থাকুক ছাতা

সরছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? কোথায় জারি সর্তকত?

সপ্তাহন্তে কেমন থাকবে কলকাতার তাপমাত্রা?

রাতভর বৃষ্টিতে কলকাতার ২ জায়গায় ভাঙল বাড়ির একাংশ, আতঙ্কে স্থানীয়রা

রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন উত্তর ও মধ্য কলকাতা, ভোগান্তিতে আমজনতা

ফের নিম্নচাপের আশঙ্কা, ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাংশ

জনজীবন বিপর্যস্ত হওয়ায় দুঃখিত, দায় স্বীকার তারক সিংয়ের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00