Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিসেম্বরেই পঞ্চায়েত নির্বাচন, তৎপর কমিশন

চলতি বছরের শেষ দিকেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। সেই সঙ্গে ভোট করানো হবে রাজ্যের ১২টি পুরসভাতেও। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় শেষ পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালে। সেই হিসাবে ২০২৩ সালে অর্থাৎ আগামী বছরে ফের বাংলায় পঞ্চায়েত নির্বাচনের ঢাক বাজার কথা। কিন্তু এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনা হতে পারে। রাজ্যের পঞ্চায়েত আইন অনুসারে রাজ্য সরকারের সন্মতিতে রাজ্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission) পঞ্চায়ের নির্বাচন নির্দিষ্ট সময়ের ৬ মাস আগে বা পরে করতে পারে। সেই হিসাবে আগামী বছরের মে-জুন মাসের পঞ্চায়েত নির্বাচন ৬ মাস এগিয়ে এনে চলতি বছরের শেষ দিকে করিয়ে ফেলতে পারে কমিশন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের উৎসব মরশুম শেষ হলেই নভেম্বর মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করে দিতে পারে রাজ্য নির্বাচন কমিশন। সেক্ষেত্রে ডিসেম্বরে হতের পারে ভোটগ্রহণের পালা। এই সম্ভাবনাই কার্যত আরও বেড়ে গেলে কমিশন থেকে জেলা শাসকদের(DM) চিঠি দেওয়ায়, যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে জেলায় জেলায় পঞ্চায়েতের ৩টি স্তরের সব আসন বিন্যাসের কাজ শেষ করে ফেলতে।

রাজ্য নির্বাচন কমিশন থেকে দার্জিলিং, কালিম্পং ও কলকাতা বাদে রাজ্যের সব জেলার জেলাশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের যত আসন রয়েছে তার পুনর্বিন্যাসের(Delimitation) প্রক্রিয়া সেরে ফেলতে হবে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে। ১৬ সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে আসন সংরক্ষণের প্রক্রিয়া। এই একই চিঠি গিয়েছে রাজ্যের পঞ্চায়েত দফতরেও। একই সঙ্গে সামনে এসেছে আরও একটি তথ্য যে উৎসব মরশুম শেষ হলেই রাজ্যে ১২টি পুরসভায় ভোট(Municipality Election) করানোর পথে হাঁটা দেবে রাজ্য নির্বাচন কমিশন। আর সেই নির্বাচন হবে পঞ্চায়েত নির্বাচনের সমসময়েই। ঠিক চলতি বছরে যেভাবে পাহাড়ে জিটিএ নির্বাচন ও সমতলে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন করানো হয়েছে, সেই ধাঁচেই ভোট করানো হতে পারে রাজ্যের আরও বেশ কিছু পুরসভায়।

যে সব পুরসভায় ভোট করানো হবে সেগুলি হল উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, কালিম্পং জেলার কালিম্পং, দার্জিলিং জেলার কার্শিয়াং, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর, মুর্শিদাবাদ জেলার ডোমকল, বীরভূম জেলার নলহাটি, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও হলদিয়া, নদিয়া জেলার কুপার্স ক্যাম্প, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পুরনিগম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার পুজালি। এই ১২টি পুরসভার মধ্যে ধূপগুড়ি, পাঁশকুড়া, হলদিয়া, নলহাটি, বুনিয়াদপুর, দুর্গাপুর, কুপার্স ক্যাম্পের মেয়াদ ১৩ অগাস্ট শেষ হয়ে যাচ্ছে। আবার ৫ মে শেষ হয়ে গিয়েছে কালিম্পং, রায়গঞ্জ, ডোমকল, পূজালি ও কার্শিয়ং পুরবোর্ডের মেয়াদ। এই ১২টি পুরসভার ভোট এবার একসঙ্গে করাতে চায় রাজ্য সরকার।

বিজেপিকে হারাবার ডাক দিল বাংলা পক্ষের গর্গ, নেপথ্যে Delimitation

কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে নজরদারি কলকাতা হাইকোর্টের

ভোটের আগেই বদলির নির্দেশিকা জারি কমিশনের

রামমন্দির উদ্বোধনের দিনেই প্রকাশিত হবে ভোটার তালিকা

বঙ্গে এবার ৪ হাজার কোটিতে ১৪ হাজার নয়া রাস্তার পরিকল্পনা

পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারের একজনের চাকরি, প্রস্তাব পাশ রাজ্য মন্ত্রিসভায়

বালি-জগাছা ব্লকের পঞ্চায়েত নির্বাচনের মামলা খারিজ হাইকোর্টে

‘১০ লক্ষ ছেলে-মেয়েকে চাকরি দেব’, আশ্বাস মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00