Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহারাষ্ট্রে লিটার পিছু পেট্রলে ৫ টাকা কর ছাড় শিন্ডে সরকারের

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে জানানো হয়েছে, লিটার পিছু ডিজেলের দাম কমেছে ৩ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: উদ্ধব ঠাকরেকে হঠিয়ে ক্ষমতায় বসার পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra Chief Minister) একনাথ শিন্ডে (Eknath Shinde)  ঘোষণা করেছিলেন, রাজ্যে পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর থেকে কর কমানো হবে। কিন্তু কত টাকা কর কমানো হবে, তা ঘোষণা করেননি। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) শেষে জানানো হয়েছে, লিটার পিছু প্রতি লিটার পেট্রলের দাম কমছে ৫ টাকা আর ডিজেলের দাম কমেছে ৩ টাকা। মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষকে স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। আগামিকাল শুক্রবার থেকে দাম কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে মরাঠাভূমে ডিজেলের দাম দাঁড়াবে লিটার পিছু ৯৪ টাকা এবং পেট্রলের দাম দাঁড়াবে লিটার পিছু ১০৬ টাকা।

গত মে মাসে করোনা সংক্রান্ত এক বৈঠকেই মহারাষ্ট্র-বাংলা সহ বেশ কয়েকটি রাজ্য পেট্রল ও ডিজেলের উপরে কর ছাড় না দেওয়ায় উষ্মাপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাধারণ মানুষের কাঁধ থেকে মূল্যবৃদ্ধির বোঝা লাঘব করতে জ্বালানি তেলের উপরে কর ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। যদিও প্রধানমন্ত্রীর সেই আর্জিতে সাড়া দেননি মুখ্যমন্ত্রীরা।

এদিন বৈঠক শেষে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস টুইটে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্জিকে সম্মান জানিয়েই পেট্রল ও ডিজেলের দাম কমানো হয়েছে। সাধারণ মানুষের কষ্ট এতে অনেকটা লাঘব হবে’। পেট্রল ও ডিজেলের উপরে কর ছাড় দেওয়ার জন্য মহারাষ্ট্র সরকারকে বছরে ছয় হাজার কোটি টাকা ক্ষতির সন্মুখীন হতে হবে বলে জানা গিয়েছে।

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা ইউক্রেনের, সোনার দামে বিকোচ্ছে পেট্রোল

ফ্লাইট ছাড়তে চাননি পাইলট, একনাথের সর্বনাশে পৌষমাস হল মহিলার

‘বাক-স্বাধীনতা আছে, কিন্তু রসিকতার একটা সীমা থাকা উচিত…’, কামরা বিতর্কে মুখ খুললেন একনাথ শিন্দে

বাক-স্বাধীনতা কোথায়? শিন্ডে সেনার রোষে পড়া কুণাল কামরার পাশে জয়া বচ্চন

একনাথ শিন্দেকে নিয়ে মশকরার বদলা, গুঁড়িয়ে দেওয়া হল কুণাল কামরার স্টুডিও

 ‘আমাকে হাল্কাভাবে নেবেন না’, নাম না করে ফড়নবিশকে হুঁশিয়ারি শিন্ডের

‘বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব’, একনাথ শিন্ডের প্রাণনাশের হুমকি দিয়ে পুলিশকে মেল

মহারাষ্ট্রে মহায়ুতিতে মহা ফাটল, বিজেপির সঙ্গে দুরত্ব বাড়ছে একনাথ শিন্ডের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00