Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শপিং মলেও বাংলায় দোকানের নাম লেখা বাধ্যতামূলক,  জানালেন ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু কলকাতা শহরের দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, শপিং মলে থাকা শোরুমেও বাংলায় নামফলক লেখা বাধ্যতামূলক করা হচ্ছে। আজ শুক্রবার (২২ অগস্ট)  কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এ কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র হরিয়ানা, ওড়িশা, গুজরাতে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বহু বাঙালি পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষকে হেনস্থার মুখে পড়তে হয়েছে। বাংলা ভাষায় কথা বলার অপরাধে পশ্চিমবঙ্গের অনেককে ‘বাংলাদেশি’ তকমা লাগিয়ে আটক করা হয়েছে। এমনকি বাংলাদেশে জোর করে পুশব্যাকও করানোর অভিযোগ উঠেছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনেরও ডাক দিয়েছেন তিনি। মূলত বিধানসভা ভোটের আগে বাঙালি আবেগকে হাতিয়ার করে বিজেপিকে বিঁধতে আসরে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাতে খানিকটা ফলও মিলেছে। এদিনই দমদমের সভা থেকে বিজেপিকে বাংলা ভাষাপ্রেমী হিসাবে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাকে ধ্রুপদী ভাষা হিসাবে ঘোষণার কৃতিত্বও দাবি করেছেন।

এদিন কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বাংলায় দোকানের নামফলক নিয়ে প্রশ্ন তোলেন। তার জবাবে মেয়র ফিরহাদ হাকিম বলেন ‘ বাংলায় ব্যবসা করতে চাইলে দোকান কিংবা শপিং মল—সব ক্ষেত্রেই বাংলায় বোর্ড লাগাতেই হবে। অন্যান্য ভাষায় লেখা থাকতে পারে, তবে বাংলা ভাষাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে।’ কলকাতা শহরের শপিং মলের ভিতরে থাকা শোরুমে ইংরেজি হরফে জ্বলজ্বল করা সাইনবোর্ড প্রসঙ্গে মেয়র বলেন ‘শপিং মলগুলিতে অনেক দোকানের নামফলকে বাংলা দেখা যায় না। কলকাতার বুকে ব্যবসা করতে চাইলে বাংলায় লেখা বোর্ড লাগানো বাধ্যতামূলক।’ পুরসভার লাইসেন্স বিভাগকে এ বিষয়ে উদ্যোগী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়ে বলেন, ‘যদি কোনও দোকান বা শপিং মল বাংলায় বোর্ড লাগাতে অস্বীকার করে, তবে তাদের ব্যবসার লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00