Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেঘনা নদীতে মিলল বাংলাদেশের প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে নিখোঁজ প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন  সরকারের লাশ মিলল মেঘনা নদীতে। আজ  শুক্রবার (২২ অগস্ট) বিকালে মুন্সীগঞ্জের কলাগাছিয়ায় মেঘনা নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে রমনা থানা থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের  ছবির সঙ্গে মিল পাওয়ায় পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, ‘মেঘনা নদীতে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ পাওয়া গিয়েছে। তাঁর পরিবার শনাক্ত করার পরেই পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’ তবে কিভাবে প্রবীণ সাংবাদিকের মৃত্যু হলো, তা নিয়ে কিছু জানাতে রাজি হননি তিনি। তবে বিভুরঞ্জন আত্মহত্যা করেছেন বলেই অনুমান করছেন তদন্তকারীরা।

বাংলাদেশের সাংবাদিকমহলে ‘অজাতশত্রু’ হিসাবে পরিচিত ৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার চাকরি করতেন দৈনিক ‘আজকের পত্রিকা’য়। সহকারী সম্পাদক হিসাবে নিযুক্ত ছিলেন। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন। গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই হিন্দু হওয়ার মূল্য চোকাতে হয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অন্যতম যোদ্ধা হিসাবে পরিচিত বিভুরঞ্জন সরকারকে। বাংলাদেশের প্রধান সারির অনলাইন সংবাদমাধ্যম ‘বিডি নিউজ ২৪’ এ ‘খোলা চিঠি’ নামে জীবনের শেষ লেখায় নিজের দুরবস্থা, হিন্দু হওয়ার অপরাধে মুহাম্মদ ইউনূসের জমানায় কিভাবে লাঞ্ছিত হতে হয়েছে তার বর্ণনা দিয়েছেন। লেখায় নিজের ও ছেলের অসুস্থতা, ডাক্তারি পাস মেয়ের উচ্চতর পরীক্ষায় ‘ফেল করা’, বুয়েটে থেকে পাস করা ছেলের ‘চাকরি না হওয়া’ এবং নিজের আর্থিক দৈন্য নিয়ে হতাশার কথা বলেছেন তিনি।

মৃতের ছোট ভাই চিররঞ্জন সরকার জানিয়েছেন, ‘গতকাল বৃহস্পতিবার (২১ অগস্ট) সকাল ১০টা নাগাদ সিদ্ধেশ্বরীর বাড়ি থেকে অফিসে যাওয়ার কথা বলে বেরিয়ে গিয়েছিলেন বিভুরঞ্জন সরকার। মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। রাতে বাড়ি না ফেরায় এবং কোনও খোঁজখবর না মেলায় রাতে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ছেলে ঋত সরকার। টানা ২৪ ঘন্টার বেশি সময় ধরে নিখোঁজ থাকায় উদ্বেগের মধ্যে ছিলেন পরিবারের সদস্যরা।। শুক্রবার বিকেলেই দুঃসংবাদ দিয়েছে পুলিশ।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00