Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়িতে থাকা নলকূপের জল খেয়ে বৈষ্ণবনগরে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,বৈষ্ণবনগর: রহস্যজনকভাবে একই পরিবারের এক কন্যা শিশু সহ তিনজনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর থানার (Baishnabnagar P.S.)কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চকবাহাদুরপুর এলাকায়। মৃতের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর নাকি অসুস্থ হয়ে যায় পরিবারের লোকেরা। নয় জনের মধ্যে বাকি ছয়জনের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।তারা সকলেই বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছে বাড়িতে বলে জানা যায়। বাকি তিনজনের দফায় দফায় মৃত্যুর ঘটনা ঘটে ।পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বুল্টি মন্ডল (৩৫) । তার মেয়ে পিউ মন্ডল (১০) এবং শাশুড়ি পুষ্প মন্ডল (৬৫)। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় । একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি জানার পর বৈষ্ণবনগর থানার পুলিশ এবং সংশ্লিষ্ট ব্লক প্রশাসন মৃতদের বাড়িতে তদন্তে পৌঁছায়।

যদিও এই মৃত্যুর কারণ সম্পর্কে বৈষ্ণবনগর থানার পুলিশ পরিষ্কার করে কিছু জানায় নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর পরিবারের নয় জন চরম অস্বস্তি বোধ করে । বাড়ির গৃহকর্তা স্বপন মন্ডল সহ সকলেই অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীদের সাহায্যে সকলকেই প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে(Bedrabad Hospital) ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তিনজনকেই মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বুলটি মন্ডলের। পরে দুইজনকে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় ১০ বছরের শিশু কন্যার। তারপরেই আবার বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ মৃত্যু হয় ওই বৃদ্ধার।তবে পরিবারের বাকি সদস্যরা স্বাভাবিক রয়েছে বলে জানা যায়। যদিও কি কারণে এই দুর্ঘটনা সেই সম্পর্কে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা পুলিশ এবং প্রশাসনের। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই টিউবলকে ঘিরে এখন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। পরিবারের কেউ আর সেই জল ব্যবহার করছে না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00