মালদায় ছাত্রকে শুট আউট, অবস্থা আশঙ্কাজনক, স্থানান্তরিত হল কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি,মোথাবাড়ি: আবার গুলি চললো মালদায়। গুলিতে আহত এবার দ্বাদশ শ্রেনীর ছাত্র।আহত ছাত্রের নাম আবদুল সাহিদ(Abdul Sahid)। বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুল। বুকের ডানদিকে গুলি লেগেছে তার। অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার(Mothabari P.S.) পঞ্চানন্দপুর বাজার এলাকায়। সোমবার রাত সাড়ে আটটায় সময় এই গুলি চালানোর ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ সোমবার রাতে বাড়ি থেকে বের হয়েছিল এই ছাত্র। এরপর হঠাৎ করে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে রাজ সেখ নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ এই রাজ সেখ(Raj Sk.) তৃণমূল ঘনিষ্ঠ।

কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি যুব সভাপতি তাহিদুর রহমান বলেন, আমি দুজনকে চিনি। এটা কোন গ্রাম্য বিবাদ নয় ,রাজনৈতিক বিবাদ ও নয়। মোবাইলকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বিবাদ। পুলিশ তদন্ত করছে। যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করে তাদের সঠিক শাস্তি দিক এটাই দাবি করব। স্থানীয় বিজেপি নেতা নিবারণ ঘোষ বলেন, পুলিশের মদতে এই ধরনের ঘটনা ঘটছে। মোথাবাড়ি থানার পুলিশ নিষ্ক্রিয়। একজন ছাত্রকে তৃণমূল নেতা গুলি করবে এটা কখনোই মেনে নেওয়া যায় না ।

অবিলম্বে অভিযুক্ত গ্রেফতারের দাবী জানাচ্ছি। গ্রেফতার না হলে আমরা বৃহত্তর আন্দোলনের নামবো। পুলিশ প্রশাসনকে তখন দায়িত্ব নিতে হবে। এইগুলি চলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মোথাবাড়ি এলাকায়।পুলিশ দুই ছাত্রের মধ্যে কি নিয়ে বিবাদ ছিল তা জানার চেষ্টা করছে। আহত ছাত্রের ঘনিষ্ঠ সঙ্গী সাথীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মালদায় ফের শুট আউট, দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ টোটোচালক

স্কুল মাঠে শূন্যে  চলল একাধিক  গুলি! মালদহে ভলিবল টুর্নামেন্ট ঘিরে শুরু বিতর্ক

শত্রু নিধনের জন্য কী ১৫ দিন আগে তৃণমূলে যোগ জাকিরের? মালদহ শুটআউটে নয়া মোড়

সাতসকালেই মালদায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, মৃত্যু এক কর্মীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]