Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাড়হিম করে দেওয়া ঘটনা! হাতুড়ে চিকিৎসককে মেরে পুঁতে দেওয়া হল মাটিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: নানারকম অমানবিক কীর্তি নিয়ে বারবার শিরোনামে আসছে ওড়িশা। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ওড়িশার গজপতি জেলায় কালা জাদু করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রামবাসীরা হত্যা করে জঙ্গলে পুঁতে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। ২৮ জুলাই রাতে গজপতির মোহনা পুলিশ সীমানার অন্তর্গত কুসুমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম করুণাকর দলাই। তিনি পেশায় ছিলেন একজন হাতুড়ে চিকিৎসক। বুধবার করুণাকরের শ্যালিকা সবিতা মোহনা থানায় অভিযোগ দায়ের করার পর সম্পূর্ণ বিষয়টি প্রকাশ্যে আসে।

সাংবাদিকদের সামনে সবিতা বলেন, “২৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে কিছু লোক করুণাকরকে ডেকে নিয়ে যায়। গ্রামবাসীরা তাঁর সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি বৈঠক করে। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান করুণাকর। আমি যখন জিজ্ঞাসা করি, তখন আমাকে বলা হয় যে গ্রামবাসীরা তাঁকে মারধর করেছে। গজপতির এসপি যতীন্দ্র কুমার পাণ্ডা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে প্রকাশ যে করুণাকর গ্রামবাসীদের আয়ুর্বেদিক ওষুধ দিতেন।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে পাণ্ডা বলেন “প্রায় ১৫ থেকে ২০ দিন আগে, করুণাকর ১২ বছর বয়সী একটি ছেলেকে কিছু ওষুধ দিয়েছিলেন। ছেলেটিকে একটি কুকুর কামড়েছিল। তবে, ছেলেটি কয়েকদিন পরে মারা যায়। ছেলেটির মৃত্যু এবং সম্প্রতি ঘটে যাওয়া অনুরূপ কয়েকটি ঘটনায় ক্ষুব্ধ হয়ে ১০ থেকে ১২ জনের একটি দল করুণাকরকে পিটিয়ে হত্যা করে এবং তাঁর দেহ কাছের একটি জঙ্গলে পুঁতে দেয়। গ্রামবাসীরা ঘটনাটি জানলেও তারা তা কাউকে জানায়নি। বৃহস্পতিবার একটি জঙ্গল থেকে করুণাকরের মৃতদেহ উদ্ধার করা হয়। আমরা আটজনকে আটক করেছি। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

উল্লেখ্য, গত কয়েকদিনের মধ্যে মোহনা পুলিশ সীমানায় এমন হত্যা করে পুঁতে দেওয়ার ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে, মালাসাপদর গ্রামে কালা জাদু করার অভিযোগে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। গ্রামবাসীরা ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর গোপনাঙ্গ কেটে দেয়। এরপর মৃতদেহটি নিকটবর্তী হারাভাঙ্গি বাঁধে ফেলে দেয় বলে অভিযোগ। রবিবার পুলিশ বাঁধের জল থেকে মৃতদেহটি উদ্ধার করে এবং এই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজন গ্রামবাসীকে গ্রেফতার করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00