Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকাশ্য দিবালোকে অপহরণের চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: পশ্চিমবঙ্গে আর কিছুতেই যেন নিশ্চয়তা থাকছে না। প্রকাশ্য দিবালোকে ময়নাগুড়িতে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। দিনের আলোয় গৃহবধূকে অপহরণ করার চেষ্টা চলল উত্তরের এই শহরে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে। গৃহবধূর প্রত্যুৎপন্নমতিত্বে শেষ পর্যন্ত সফল হতে পারেনি অপহরণকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যখন ওই গৃহবধূকে অপহরণ করা হচ্ছিল তখন তিনি চিৎকার করতে শুরু করেন। এর ফলে আশেপাশে থাকা বাজার এলাকার বেশ কয়েকজন ব্যক্তি ছুটে আসেন। তারা গাড়িটি যাওয়ার পথ আটকে দেন। পরিস্থিতি বেগতিক বুঝে বিপাকে পরে দুষ্কৃতিরা। এদিকে সেই সময় ময়নাগুড়ি শহরে টহল দিচ্ছিলেন এক পুলিশ কর্মী। চিৎকার চেঁচামেচিতে তিনি ঘটনাস্থলে গিয়ে হাজির হন। তারপরেই অপহরণের চেষ্টায় ২ যুবককে গ্রেফতার করা হয়। দু’জনেই ফালাকাটার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

ইতিমধ্যেই এই বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ গৃহবধূ। এই বিষয়টি নিয়ে যথেষ্ট ধন্দ্বে রয়েছেন পুলিশ কর্মীরা। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে শুরু হয়েছে জোরালো তদন্ত। প্রথমেই একথা জানার চেষ্টা করা হচ্ছে, কেন ওই গৃহবধূকে অপহরণ করার চেষ্টা করা হচ্ছিল। এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতার হওয়া যুবকদের জেরা করে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য মেলেনি।

যে চার চাকা গাড়িটিতে করে অপহরণকারীরা ওই গৃহবধূকে অপহরণ করতে চেয়েছিল সেটি আপাতত বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়িটি কার, এই যুবকদের কাছে তা এলই বা কী করে তা জানতে যথার্থ তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। এই ঘটনার জেরে এলাকা জুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00