Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরাখণ্ডের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি আশুতোষ, কীভাবে বেঁচে ফিরলেন অভিনেতা?

উত্তরাখণ্ডের মেঘ ভাঙনের ঘটনা থেকে বেঁচে যাওয়ার বিষয়ে আশুতোষ জানিয়েছেন, 'আমি নিরাপদ, আমাদের জায়গা নিরাপদ। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি দুঃস্বপ্নের ঠিক একদিন আগে ধারালি ছেড়ে এসেছি।'

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্যোগের কথা কারও অজানা নয়। উত্তরাখণ্ড দেবভূমি, তাই বহু মানুষ এই একটি রাজ্যের মধ্যে দিয়েই চলে যায় কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী , যমুনেত্রী। কিন্তু বর্তমানে উত্তরাখণ্ড মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। হড়পা বানে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে ধারালি গ্রামের বেশ খানিকটা অংশ। গত মঙ্গলবার আচমকা হড়পা বান আসে ক্ষীরগঙ্গা নদীতে। বানের তোড়ে ভেসে গিয়েছে একাধিক ঘরবাড়ি, যানবাহন, হোটেল, রাস্তাঘাট। অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকী ধারালি গ্রামে ভয়াবহ মেঘ ভাঙনের সেই ঘটনা থেকে অল্পের জন্যে বেঁচে গিয়েছেন টিভি অভিনেতা আশুতোষ সেমওয়ালও। যিনি কিনা সেই সময়ে কাজের জন্য ধারালি গ্রামে ছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মাত্র একদিন আগে তিনি ঘটনাস্থল থেকে চলে যান। ধারালি থেকে প্রায় ৩২৭ কিলোমিটার দূরে অবস্থিত পিপালকোটির বাসিন্দা আশুতোষ। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে ঈশ্বরের কাছে স্বস্তি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উত্তরাখণ্ডের মেঘ ভাঙনের ঘটনা থেকে বেঁচে যাওয়ার বিষয়ে আশুতোষ জানিয়েছেন, ‘আমি নিরাপদ, আমাদের জায়গা নিরাপদ। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি দুঃস্বপ্নের ঠিক একদিন আগে ধারালি ছেড়ে এসেছি।’ পাশাপাশি তিনি মেঘ ভাঙনের পর চলমান ত্রাণ প্রচেষ্টা এবং পরিবেশগত ব্যবস্থা গ্রহণেরও প্রশংসা করে বলেছেন, ‘সরকার কেবল মানুষকে রক্ষা করার জন্যই নয়, ক্ষতিগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীদের সুরক্ষার জন্যও যথাসাধ্য চেষ্টা করছে। আমি দুর্যোগ থেকে পুনরুদ্ধারের জন্য সকলের জন্য প্রার্থনা করি। আসলে আজকাল আমার শুটিং খুব একটা থাকে না। তাই অবসরের সময়ে আমি আমার বাড়ির চলে যাই। সেখানে আমার বাবা-মাকে সাহায্য করি। কারণ এই বছরের নভেম্বরে আমার বিয়ে, তাই তাঁরা আমার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। আমিও তাঁদের সাহায্য করছি আমার সাধ্যমতো।’

যাই হোক, অভিনেতা এখন ভাল আছেন এবং মুম্বইতে আছেন। ব্যক্তিগত ক্ষেত্রে, আশুতোষ ১৪ মে একটি অ্যারেঞ্জ ম্যারেজ সেটআপের মাধ্যমে মনীষা ভাটের সারেন তাদের সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি আগে বলেছিলেন, “আমি মনিষার সঙ্গে প্রথমবার একটি অ্যারেঞ্জ ম্যারেজ সেটআপে দেখা করি। আমাদের বাবা-মা আমাদের পরিচয় করিয়ে দেন। আমরা বন্ধু হিসেবে কথা বলতে শুরু করি এবং দেখা করি এবং এই সিদ্ধান্তে উপনীত হই যে আমরা বিয়ের জন্য প্রস্তুত।” আশুতোষের আগে পান্ডিয়া স্টোরের অভিনেত্রী সিমরান বুধারুপের সঙ্গে সম্পর্ক ছিল, তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের জুটি ভেঙে যায়। আশুতোষ ‘মিট: বদলেগি দুনিয়া কি রীত’, ‘ইশক সুবহান আল্লাহ’ এবং ‘সাদ্দা হক’, ‘মাই লাইফ মাই চয়েস ২’-এর মতো শোতে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00