Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বর্ডার ২’ নিয়ে বড়সড় তথ্য সামনে আনলেন দিলজিত দোসাঞ্জ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’ অবশেষে শিরোনামে। এবার অভিনেতা দিলজিত দোসাঞ্জ এই ছবি সম্পর্কে বড়সড় আপডেট দিয়েছেন। অভিনেতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। সেটি মূলত একটি ভিডিও। ভিডিওতে দিলজিতকে দেখা যাচ্ছে বরুণ ধাওয়ান, অহান শেঠিকে লাড্ডু খাওয়াতে। তারপর দুই অভিনেতা আলিঙ্গন করতেও দেখা গিয়েছে। সেই সঙ্গে সেটে উপস্থিত ক্রু সদস্যদের ধন্যবাদও জানিয়েছেন দিলজিত দোসাঞ্জ।

আসলে দিলজিত দোসাঞ্জের আসন্ন ছবি ‘বর্ডার ২’-এর শুটিং শেষ হয়েছে। সেই কারণেই সেটে চলছে শুটিং শেষের মুহূর্ত উদযাপন। দিলজিত গোটা বিষয়টির একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই অভিনেতাকে দেখা গিয়েছে শিশুদের এবং ছবির টিমের মধ্যে মিষ্টি বিতরণ করতে। নেপথ্যে বাজছিল ১৯৯৭ সালের ‘বর্ডার’ সিনেমার বিখ্যাত গান ‘সন্দেশে আতে হ্যায়’। ভিডিওটি পোস্ট করে দিলজিত ক্যাপশনে লিখেছেন, ‘বর্ডার ২-এর শুটিং শেষ। ছবিতে শহিদ নির্মলজিৎ সিং সেখনজির চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি।” দেশআত্মবোধক সিনেমায় অভিনয় করার স্বপ্ন সব অভিনেতা অভিনেত্রীরই থাকে। দিলজিতেরও ছিল। মাঝে ‘সর্দার জি ৩’-এ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে অভিনয়ের কারণে দিলজিতকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। অনেকেই তার সমালোচনা করেছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Ahan Shetty (@ahan.shetty)

দিলজিতের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বরুণ ধাওয়ান। তিনি লিখেছেন, ‘পাজি, এক শট বাকি, অনুরাগ ডাকছেন।’ অনুরাগ সিং পরিচালিত বর্ডার ২-তে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিত দোসাঞ্জ এবং অহাঁন শেঠি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জে.পি. দত্ত এবং নিধি দত্ত। ‘বর্ডার ২’ ছবিটি আগামী বছর ২৩ জানুয়ারি মুক্তি পাবে। আপাতত সিনেপ্রেমীরা অপেক্ষা ক্লরছেন বর্ডার ২ এর ট্রেলার মুক্তির জন্য।
অহান শেঠিও দিলজিতের জন্য একটি ভিডিও শেয়ার করেছেন। অভিনেতার জন্য একটি নোটে তিনি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ, দিলজিত পাজি। আপনার সঙ্গে প্রথমবার কাজ করছি বলে মনেই হচ্ছিল না। আপনার উষ্ণতা, নম্রতা এবং শক্তি সেটের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছিল। ঈশ্বরের কাছে আন্তরিক ভাবে আপনার সুস্থতা কামনা করি। ঈশ্বর আপনাকে সর্বদা ভাল রাখুন।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00