Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সম্মতি ছাড়াই বান্ধবীদের গোপন ছবি টেলিগ্রামে শেয়ার, ক্ষোভের আগুন জ্বলছে চিনে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনে জন্ম নিয়েছে ক্ষোভের ঝড়। সে’দেশের গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হাজার হাজার পুরুষের বিরুদ্ধে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বান্ধবীদের ব্যক্তিগত ছবি এবং ভিডিও সম্মতি ছাড়াই শেয়ার করার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি দেশের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। প্রবল প্রতিবাদের ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। গোপন চিত্রগ্রহণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং মহিলাদের সুরক্ষা জোরদার করার দাবি ক্রমশ জোড়ালো হচ্ছে।

চিনে পর্নোগ্রাফি নিষিদ্ধ। সেখানে নারীদের সম্পর্কে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ব্যাপকভাবে প্রচলিত। এই বিতর্কের সূচনা হয় সাম্প্রতিক সময়ে জন্ম নেওয়া একটি ঘটনা থেকে। চিনা বিশ্ববিদ্যালয় একজন তরুণী ছাত্রীকে “রাষ্ট্রীয় মর্যাদার ক্ষতির”অভিযোগে বহিষ্কার করে। সেই রাষ্ট্রীয় মর্যাদার ক্ষতি আসলে ছিল তাঁর ইউক্রেনীয় ই-স্পোর্টস খেলোয়াড় প্রেমিক টেলিগ্রামে দু’জনের ঘনিষ্ঠতার মুহূর্তের ভিডিও শেয়ার করেছিল।

চিনের রাষ্ট্রীয় মালিকানাধীন সাউদার্ন ডেইলিতে চলতি সপ্তাহে প্রকাশিত রিপোর্ট অনুসারে একজন মহিলা হঠাৎই দেখেন তাঁর অজান্তে তোলা বেশ কয়েকটি ছবি টেলিগ্রামে দশ লক্ষেরও বেশি ইউজারের সঙ্গে শেয়ার করা হয়েছে। এই ইউজাররা বেশিরভাগই চিনা পুরুষ। চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সমর্থিত সংবাদমাধ্যম গুয়াংমিং ডেইলির একটি ভাষ্য অনুসারে, ফোরামের সদস্যরা তাঁদের বান্ধবী, প্রাক্তন বান্ধবী এবং স্ত্রীদের ছবিও শেয়ার করেছেন। এই ঘটনা চিনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। প্রত্যেকেই ভাবছেন এই পরিস্থিতি এক নাগাড়ে চললে চিনের প্রতিটি নারীর অশ্লীল ছবিই ছড়িয়ে পড়বে সোশ্যাল মিডিয়ায়। তাই শুরু হয়েছে প্রতিবাদ। বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে এই সম্পর্কিত হ্যাশট্যাগ ২৩০ মিলিয়নেরও বেশি বার দেখা গিয়েছে।

টেলিগ্রাম চিনে নিষিদ্ধ। তবে এটি একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হিসাবে ব্যবহার করা হত এতদিন। টেলিগ্রামের পরিষেবার শর্তাবলী অনুসারে সম্মতিহীন পর্নোগ্রাফি শেয়ার করা স্পষ্টভাবে নিষিদ্ধ। এমন কিছু হয়েছে দেখতে পেলেই টেলিগ্রাম মডারেটররা তা সরিয়ে দেন। চিনের এই ঘটনাটিকে দক্ষিণ কোরিয়ার “নর্থ রুম” নামে একটি ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। সেখানে একজন পুরুষ কয়েক বহু মহিলাকে ব্ল্যাকমেল করে যৌন সঙ্গমের ভিডিও তৈরি করে টেলিগ্রামে বিক্রি করত।

চিনের পুলিশ প্রসাসন বরাবরই অবৈধ চিত্রগ্রহণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ২০২২ সালে গোপন নজরদারি চালিয়ে শত শত মানুষকে গ্রেফতার করেছে। কিন্তু নারী অধিকার চিনে এখনও একটি সংবেদনশীল বিষয়। গত দশকে কর্তৃপক্ষ প্রায় প্রতিটি স্বাধীন নারীবাদী আন্দোলনকে দমন করেছে। ব্যক্তিগত ছবি এবং ভিডিও সম্মতি ছাড়াই শেয়ার করার ঘটনায় বেজিং এখনও টেলিগ্রাম গ্রুপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ প্রকাশ্যে ঘোষণা করেনি। শীঘ্রই তা করা হবে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00