Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাধ্যমিক – উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকাদের ভোটের কাজ থেকে বাদ দেওয়ার সওয়াল শিক্ষা সংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনে বুথ লেভেল অফিসার হিসেবে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকাদের ছাড় দেওয়া জন্য জোর সওয়াল করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE)। সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা। পরীক্ষার আগে ও পরীক্ষার পরে পরীক্ষা পরিচালনার জন্য প্রচুর পরিমাণ শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন হয়। বুথ লেভেল অফিসার(Booth Level Officer) হিসেবে পরীক্ষা চলাকালীন সময় শিক্ষক শিক্ষিকা কাজ করলে পরীক্ষা পরিচালনা করতে বাধা সৃষ্টি হবে।

তার জন্য পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে বুথ লেভেল অফিসার হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকাদের ছাড় দেওয়া জন্য অনুরোধ জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিভিন্ন জেলার জেলা শাসকদের এই অনুরোধ জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদিকে বিধানসভা নির্বাচনের আগে SIR স্পেশাল ইনভেস্টিভেটিভ এডুকেশন নিয়ে তোলপাড় হচ্ছে সংসদের বাদল অধিবেশনে। অবশেষে যৌথ আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে বিরোধী এবং সরকার পক্ষ।

২৬-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে কি শুরু হবে SIR? শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের মন্তব্যে সে বিষয়টি উস্কে গেল। শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে বেরোনোর সময় হেমন্তব্য করেছেন তাতে সম্ভাবনা তৈরি হলো ভোটের আগে পশ্চিমবঙ্গেও শুরু হতে পারে ভোটার তালিকার এই ‘নিবিড় সমীক্ষা’। জানা গিয়েছে বিশেষ ভাতা হিসেবে বুথ লেভেল অফিসারদের টাকা দেওয়া হবে। বুথ লেভেলের অফিসারদের বার্ষিক ভাতা দ্বিগুণ বাড়ানো হয়েছে। এখন থেকে বুথ লেভেল অফিসাররা বার্ষিক ভাতা পাবেন ১২ হাজার টাকা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00