Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুটিং চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু ‘কান্তারা ২’ অভিনেতার

মর্মান্তিক ঘটনা! শুটিং চলাকালীন আচমকাই মৃত্যুর মুখে ঢলে পড়লেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা কলাভবন নিজু।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! শুটিং চলাকালীন আচমকাই মৃত্যুর মুখে ঢলে পড়লেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা কলাভবন নিজু। জানা গিয়েছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঋষভ শেট্টির ‘কাঁতারা: চ্যাপ্টার ১’-এর সেটেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার। মৃত্যুকালে কলাভবন নিজুর বয়স হয়েছিল ৪৩ বছর। সূত্রের খবর, বৃহস্পতিবার ছবির শিল্পীদের জন্য আয়োজিত হোমস্টেতেই বুকে ব্যথা অনুভব করেন কলাভবন নিজু। সেখান থেকেই তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে নিয়ে যেতে যেতেই তাঁর মৃত্যু হয়।

তাকে বাঁচানো সম্ভব হয়নি এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মিমিক্রি শিল্পী কানন সাগর অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং জানিয়েছেন, “যারা তার মৃত্যুর কথা জানতেন তাদের একটি ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছিল। রাত ১১টার মধ্যে, আমার পরিচিত কেউ নিজুর ছবি পাঠিয়ে আমাকে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। তখনই তিনি অভিনেতার মৃত্যুর খবরটি জানতে পারেন।” নিজুর বাড়ি ভাদানাপল্লি থানার কাছে অবস্থিত। একটি কমেডি রিয়েলিটি শোয়ের সেটে তাঁর সঙ্গে নিজুর দেখা হয়েছিল। সে মিমিক্রি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ছিল এবং কমেডি স্কিটের অংশ ছিল। তবে কলাভবন নিজুর মৃত্যুর মর্মান্তিক সংবাদে ঋষভ শেট্টি এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।

তবে, সাম্প্রতিক সময়ে কান্তরা: চ্যাপ্টার ১ ইউনিটের এটিই প্রথম ক্ষতি নয়। মে মাসে, ছবির শুটিং চলাকালীন কর্ণাটকের কুন্ডাপুর তালুকের কোল্লুরের কাছে সৌপর্ণিকা নদীতে এমএফ কপিল নামে ৩৩ বছর বয়সী এক জুনিয়র শিল্পী ডুবে মারা যান। যিনি কান্তারা ছবিতে কাজ করছিলেন।পরে, নির্মাতারা স্পষ্ট করে বলেন যে ঘটনাটি ‘কান্তার’ সেটে ঘটেনি। কারণ সেই দিন কোনও চিত্রগ্রহণের সময়সূচী ছিল না। দুর্ভাগ্য জনক ঘটনাটি চলচ্চিত্র সম্পর্কিত কার্যকলাপের বাইরে ঘটেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00