Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাটপাড়াতে কর্তৃপক্ষকে মারধরের ঘটনায় বন্ধ অকল্যান্ড জুট মিল

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: মিল মালিক কর্তৃপক্ষকে বেধড়ক মারধরের জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুটমিল(Akland Jute Mill)।ভাটপাড়া পৌরসভার(Bhatpara Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগদ্দল এর অকল্যান্ড জুট মিল হঠাৎ বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ। পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। জানা গেছে ,বেশ কিছুদিন ধরে ওই মিলে মালিকপক্ষের সাথে গন্ডগোল হচ্ছিল শ্রমিকদের একাংশের। জানা গেছে শনিবার সকালে আচমকা ওই মিলের কর্তৃপক্ষ শংকর তরফদারকে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে তৃণমূলের শাসক দলের শ্রমিক সংগঠনের একাংশের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যারা এই মারধর করেছে তারা বহিরাগত।

কিন্তু বহিরাগতরা কি করে ওই মিলের মধ্যে প্রবেশ করে এই ধরনের ঘটনা ঘটালো তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা গরাতেই কাজে যোগ দেওয়া শ্রমিকদের মিল থেকে কাজ ছেড়ে চলে যাওয়া নির্দেশ দেওয়া হয়। দুপুরের মধ্যে মিল খালি করে দেওয়া হয়। তারপরেই শ্রমিকরা বলেন, শুনেছি মিলে মারপিট হয়েছে তার জেরেই সম্ভবত কর্তৃপক্ষ মিল বন্ধ করে দিয়েছে। এর বাইরে আর কিছু বলতে পারব না। অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং(Ex MP Arjun Singh) বলেন, জুট শিল্প পুরোপুরি শেষ করে দিতে চাইছে এই সরকার।

তাই প্রত্যেকটা মিলে জুলুমবাজি চালাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই মিলের সাহেবকে আজ মারধর করা হয়েছে। এলাকার কাউন্সিলরের ছেলে তার দলবল নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে ওই ব্যক্তিকে মারধর করেছে। মিলের মধ্যে প্রকাশ্য চলাচলের রাস্তাতেও তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।পুলিশ কোন কাজ করছে না। যদিও পুলিশের পক্ষ থেকে ওই মিলের গেটের সামনে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। কবে মিল খুলবে তা কেউই বুঝতে পারছে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00