চোরাপথে ভারতে এসে NRS হাসপাতালে সামনে ভিক্ষা চাইতে গিয়ে গ্রেফতার বাংলাদেশের যুবতী

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতা থেকে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। এনআরএস হাসপাতালের কাছ থেকে গ্রেফতার হয়েছেন ওই সন্দেহভাজন বাংলাদেশি মহিলা। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর,মহিলার নাম বেবি বিশ্বাস(Baby Biswas)। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত দিন কয়েক আগে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। শিয়ালদহের কাছে একটি গেস্ট হাউসে(Guest […]
মুখ্যমন্ত্রীর জন্মদিনে কেক কেটে ফেস্টিভ মুডে কাজল

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বলে কথা! তাই রবিরাব সকাল থেকে ফেস্টিভ মুডে দেখা গেল বীরভূমের জেলা তৃণমূল পরিষদের সভাধিপতি কাজল শেখকে। প্রথমে মন্দিরে পুজো দিয়ে তারপর কেক কেটে উদযাপন করলেন ‘বাংলার দিদি’র জন্মদিন। রবিবার সকাল সকাল কঙ্কালীতলা মন্দিরে পৌঁছে যান কাজল শেখ। পুজো দিয়ে তারপর কেক কাটেন তিনি। গরিব মানুষদের হাতে তুলে […]
রাতের অন্ধকারে বীরভূমে তৃণমূল উপ প্রধানের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজি

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: তৃণমূল উপপ্রধানের বাড়িতে বোমা মারালো কারা ? , বিজেপির অভিযোগ নিরপত্তা নেওয়ার জন্য এই ঘটনা ঘটাছে।তৃণমূলের উপ-প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ। বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে বোমা মারে দুষ্কৃতিরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার(Shantinikatan P.S.) পুলিশ। একটি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত, ১ জানুয়ারি সাংবাদিক বৈঠক করে প্রাণ সংশয়ের অভিযোগ করেছিলেন […]
পাকিস্তানের উপর প্রথম এয়ারস্ট্রাইক, নেতৃত্বে অক্ষয় কুমার, প্রকাশ্যে ‘স্কাই ফোর্স’-এর ট্রেলার

ট্রেলারে দেখা যাচ্ছে, অক্ষয় কুমার ভারতীয় বিমান বাহিনীর (IAF) একজন দক্ষ অফিসার। ভারতের সবচেয়ে মারাত্মক বিমান হামলার নেতৃত্বে অক্ষয় কুমার।
ওজন ২৭৬ কেজি, বিশালাকায় এক মাছ বিক্রি হল ১১ কোটিতে

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে প্রত্যেক বছর তোয়োসুতে মাছের বাজারে নিলাম আয়োজিত হয়। চলতি বছরে মাছের নিলামে ঝড় তুলল বড় আকৃতির টুনা মাছ। যার দাম শুনলে চমকে উঠবে সকলে। এক নয় দুই দুই, একেবারে ১৬ কোটি টাকায় বিক্রি হল এই টুনা মাছ। টানা পাঁচ বছর ধরে ওনোদেরা গ্রুপ নামের একটি রেস্টুরেন্ট চেইন এই মাছটি ১৬ কোটি […]
শান্তিপুরে খেলার মাঠ দখলের অভিযোগ প্রোমোটারদের বিরুদ্ধে, পুলিশি তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: খেলার মাঠ জোরপূর্বক দখল করার অভিযোগ কয়েকজন প্রোমোটারের বিরুদ্ধে। থানার দারস্থ এলাকার মানুষ।যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল নিয়ে কড়া বার্তা দিচ্ছেন, আর সেখানেই আবার একটি খেলার মাঠ জোরপূর্বক দখল করার অভিযোগ কয়েকজন প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনায় থানার দারস্থ এলাকার মানুষ। নদিয়ার শান্তিপুর ব্লকের(Shantipur Block) বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দনগর দক্ষিণ পাড়া এলাকার ঘটনা। […]
চাল ব্যবসায়ীর নিজের গাড়িতেই মিলল তার গলায় ফাঁস লাগানো দেহ, মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে মিলল চাল ব্যবসায়ীর মৃতদেহ। শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন মহেশতলার রবীন্দ্রনগরে চাল ব্যবসায়ী। রবিবার সকালে নিজের গাড়ির মধ্যে তার গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। ব্যবসায়ীর রহস্য মৃত্যুতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বাসিন্দা ৩৮ বছর বয়সী উত্তম সাউ দীর্ঘদিন ধরেই চালের […]
গুজরাতের পোরবন্দরে ভেঙে পড়ল সমুদ্র সেনার হেলিকপ্টার, নিহত ৩

নিজস্ব প্রতিনিধি : প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল সমুদ্র সেনার হেলিকপ্টার। রবিবার গুজরাতের পোরবন্দরে প্রশিক্ষণ চলার সময় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। হেলিকপ্টারটিতে ২ জন পাইলট সহ ৩ জন উপস্থিত ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জনই নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছিল ২ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তাঁরা। এদিকে ঘটনার সময় হেলিকপ্টার থেকে ঝাঁপ […]
প্রচণ্ড ধৈর্য, অসীম শক্তি, আরজি কর-কাণ্ডে ভেঙে পড়েছিলেন, মুখ্যমন্ত্রীর জন্মদিনে আবেগী রচনা

আরজি কর-কাণ্ডের ঘটনার সময়ে সাংসদ-মন্ত্রীসভার সঙ্গে আলোচনার সময় ভেঙে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি চেয়েছিলেন রাজ্য পুলিশ ঘটনার তদন্ত করুক।
সংসদীয় রাজনীতিতে নেতাজি আলাদা দল করে ব্যর্থ, কিন্তু মমতা সফল : কুনাল ঘোষ

নিজস্ব প্রতিনিধি: ভারতবর্ষের রাজনীতির দিকে তাকালে দেখা যাবে নেতাজি পৃথক দল করেছিলেন কিন্তু সংসদীয় রাজনীতিতে তিনি ব্যর্থ হন। রবিবার সাংবাদিকদের কমিটি হয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, অপ্রিয় সত্যি কথা এটি নেতাজী সুভাষ চন্দ্র বসু আলাদা দল করেও দলীয় রাজনীতিতে সফল হতে পারেন নি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) পৃথক দল গড়ে সিপিএমকে ক্ষমতা থেকে সরিয়ে […]
“আমি একজন ভারতীয় বলে”, বর্ডার-গাভাস্কার ট্রফিতে আমন্ত্রণ না পাওয়ায় আক্ষেপ সুনীল গাভাস্কারের

নিজস্ব প্রতিনিধিঃ হাইভোল্টেজ বর্ডার-গাভাস্কার ম্যাচে হার হল ভারতের। এর সেই ম্যাচে ধারাভাষ্য হিসেবে ডাকই পান নি কিংবদন্তি সুনীল গাভাস্কার। পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। আর সেই সময় ময়দানে উপস্থিত থাকলেও ধারাভাষ্য হিসেবে দেখা যায় নি সুনীল গাভাস্কারকে। এই বিষয় প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেন সুনীল […]
পোষ্য সারমেয়কে গাছের সঙ্গে উল্টো করে বেঁধে লাথি, যুবকের কুকীর্তি দেখে ক্ষুব্ধ নেটপাড়া

যেখানে দেখা যাচ্ছে, একটি গাছের মধ্যে পোষ্য কুকুরকে উল্টো করে ঝুলিয়ে তাকে দূর থেকে এসে লাত্থি দিচ্ছে এক যুবক। ভিডিওটি ভাইরাল হতেই পশুপ্রেমীরা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন।
ধুপগুড়ির গ্রামে মুখ ঢেকে দুষ্কৃতীর দল, মহিলাদের অপহরণ করার হুমকি

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি:ফের শেখ শাহজাহানের ছায়া এবার ধূপগুড়িতে। গ্রামে ঘুরছে দুষ্কৃতীর দল। নিম্নমানের বাঁধের কাজের প্রতিবাদ করায় স্থানীয়দের মারধর, প্রাণনাশের হুমকি। কালো কাপড় মুখে বেঁধে এসে মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। একদম শেখ শাহজাহানের রোল মডেল। সন্দেশখালির(Sandeshkhali) ছায়া দেখতে পাচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির (Dhupguri)দক্ষিণ ঝাড় আলতা গ্রামের স্থানীয় বাসিন্দারা।সূত্রপাত হয় নিম্নমানের কাজের […]
আমার স্বামী বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত, ভাবতেই অবাক লাগে :সুচরিতা যাদব

নিজস্ব প্রতিনিধি,মালদা: আমার স্বামী বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত ভাবতেই অবাক লাগে। তার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি যদি আগে টের পেতাম তাহলে পুলিশে ধরিয়ে দিতাম। বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদবের(Sucharita Yadav)।তার আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। সে কিছুই করত না। তবে সম্ভবত তৃণমূল করত। […]
বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে নাগপুর রেসকিউ সেন্টারে মারা গিয়েছে ৩ টি বাঘ ও চিতা

তবে গত সপ্তাহেই ৩ টি বাঘ এবং একটি তরুণ চিতাবাঘ মারা গিয়েছে। একটি বাঘ ২০ ডিসেম্বর মারা গিয়েছে এবং অন্য দুটি বাঘ ২৩ ডিসেম্বর মারা গিয়েছে।
বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের,হারের ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধি : সিডনিতে হারের ফলে ২০১৪-১৫ মরসুমের পর প্রথম বার ট্রফি হাতছাড়া হল ভারতের। অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে সিরিজ হারল ভারতীয় দল। অন্যদিকে ২০১৪-১৫ মরসুমের পর প্রথম বার বর্ডার-গাওস্কর ট্রফি জিতল ক্যাঙ্গারু দল। ১০ বছর পর বর্ডার-গাভাস্কর সিরিজ হাতছাড়া হল ভারতের। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকেও ছিটকে গেল ভারত। আসলে শেষ ৮ টেস্টের […]
আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন হিলারি-মেসি

আন্তর্জাতিক ডেস্ক : হাতে আর সময় নেই। আমেরিকার কুর্সি থেকে এবার বিদায় নিতে হবে বাইডেনকে। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেন্ট পদে দায়িত্বের মেয়াদ আর মাত্র ১৫ দিন বাকি। মেয়াদের শেষ দিকে এসে বাইডেন ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ পুরস্কার তুলে দিচ্ছেন মেধাবীদের। এবার আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন মেসি।ক্রীড়া জগত থেকে পুরস্কৃতদের তালিকায় নাম আসে […]
অবিবাহিত প্রেমিক যুগলদের জোর ধাক্কা, মিলবে না হোটেলের ঘর

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে না করে একসঙ্গে থাকা যাবে না হোটেলের ঘরে। অবিবাহিত প্রেমিক যুগলদের দেওয়াই হবে না হোটেলের কোন ঘর। সম্প্রতি এমনই এক নিয়ম সামনে এসেছে। এই বছর থেকেই oyo হোটেলগুলির ঘরে বুকিং করার ক্ষেত্রে এই নিয়ম চালু হবে। মীরাট এই নিয়ম চালু করার নির্দেশ দিয়েছে। সংশোধিত নীতি অনুসারে, সমস্ত দম্পতিকে অনলাইনে বুকিং-র সময় সম্পর্কের […]
কেরিয়ার জুড়ে শাহরুখের সঙ্গেই জুটি বেঁধেছেন, কেন সলমানের নায়িকা হননি দীপিকা?

দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের নায়িকা হিসেবে পর্দায় দেখা গেলেও সলমান খানের সঙ্গে কোনও ছবিতে জুটি বাঁধতে দেখা যায়নি দীপিকা পাড়ুকোন কে। কিন্তু কেন?
‘পাকিস্তানের জনক’ মহাত্মা গান্ধী, বিতর্কিত মন্তব্যের জেরে আইনি নোটিস গায়ক অভিজিতকে

নিজস্ব প্রতিনিধিঃ মহাত্মা গান্ধিকে ‘পাকিস্তানের জাতির জনক’ বলে অভিহিত করেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। এই মন্তব্যের জেরে আগেই কটাক্ষের মুখে পড়েছিল তিনি। এবার আরও বিপাকে পড়লেন এই গায়ক। গায়কের মন্তব্যে বেজায় ক্ষিপ্ত পুণের আইনজীবী অসীম সারোডে। নিজের এমন মন্তব্যের জন্য অবিলম্বে বলিউডের বাঙালি গায়ককে ক্ষমা চাইতে হবে, এই দাবি জানিয়েই আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। গত মাসেই […]
রোহিত-কোহলির অবসর নিয়ে মুখ খুললেন ‘গুরু’ গম্ভীর, কী বললেন?

নিজস্ব প্রতিনিধি : সদ্যই সিডনি টেস্টে আত্মসমর্পণ করেছে ভারত। ১০ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়াও হয়েছে ভারতের।অনেকের আশঙ্কা বুমরাহের অভাব বোধেই তরী ডুবেছে ভারতের।সিডনিতে হারের ফলে ২০১৪-১৫ মরসুমের পর প্রথম বার ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। সিডনি টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে এলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। জানালেন বিরাট-কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ। এই […]
সৌজন্য! মমতার জন্মদিনে শুভেচ্ছা মোদির

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রবিবার সকাল থেকে মুখ্যমন্ত্রীর কাছে আসছে একগুচ্ছ শুভেচ্ছাবার্তা। সবার মত জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে ৯টা ৫০ নাগাদ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এক্স হ্যান্ডলে মোদি লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির জন্মদিনে আমার শুভেচ্ছা। ওনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি”। অনেক সময় রাজনৈতিক […]