নববধূকে অপহরণের জেরে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বলি ৫ বছরের শিশু

দুই পরিবারের মধ্যে প্রচণ্ড পাথর ছোড়াছুড়িতে মাথায় আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে অপহৃত মহিলার পরিবারের এক ৫ বছরের শিশু।

Share:

নিজস্ব প্রতিনিধি: নববধূর অপহরণকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ। লাগামছাড়া পাথর ছোড়াছুড়িতে বলি ৫ বছর বয়সী নিষ্পাপ প্রাণ। আহত হয়েছেন একজন বৃদ্ধা ও একজন অল্পবয়সী মেয়ে। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের আলওয়ারের রামগড় থানার অন্তর্গত করৌলি খালসা গ্রামে। নিহত শিশুর পরিবারের কথায়, গত ৩ নভেম্বর গ্রামের জসমল নামে এক যুবক তাদের বাড়ির পুত্রবধূকে প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যায়। এরপরেই ওই যুবকের বিরুদ্ধে রামগড় থানায় মামলা দায়ের করে ওই মহিলা পরিবার। এরপর দুদিন কেটে যাওয়ার পর যসমল ফিরে আসেন। কিন্তু খালি হাতে। এরপর স্বাভাবিকভাবেই ওই মহিলার পরিবার যসমলকে ডেকে তাঁদের পুত্রবধূর কথা জিজ্ঞেস করতেই শুরু হয়ে যায় দুই পরিবারের মধ্যে তুমুল ঝামেলা।

যসমলের পরিবার ও মহিলার পরিবার একে অপরের উপর পাথর নিক্ষেপ করা শুরু করে। দুই পরিবারের মধ্যে প্রচণ্ড পাথর ছোড়াছুড়িতে মাথায় আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে অপহৃত মহিলার পরিবারের এক ৫ বছরের শিশু। এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শুধু তাই নয়, একই পরিবারের এক বৃদ্ধ মহিলা ও একজন স্বল্প বয়সী মেয়ে গুরুতর আহত হন। দুই পরিবারের প্রচণ্ড সংঘর্ষের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর শিশুর মৃত্যুতে তাঁদের গোটা গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। আর নিহতের পরিবারের সদস্যরা খুনের মামলা দায়ের করেছেন, এখন পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় নিহতের পরিবার আরও জানিয়েছেন, যসমলের পরিবারের সকল সদস্য লাঠি নিয়ে তাঁদের উপর আক্রমণ করেছেন।

পাঁচ বছরের শিশুটির ওপর হামলা চালিয়েছে যসমল, ইন্নাস ও আরশাদ নামক ব্যক্তিরা। মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়। এই ঘটনার বিষয়ে রামগড়ের ডিএসপি সুনীল কুমার জানিয়েছেন, করৌলি খালসা গ্রামে দুই পরিবারের মধ্যে মারামারি হয়েছিল, যাতে একটি ৫ বছরের শিশু মারা গিয়েছে। পুলিশ মারধর ও হত্যা মামলা দায়ের করেছে। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত সকলে এই ঘটনার একটি ভিডিও তৈরি করেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এখন গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]