চলছিল পিকপিক, আচমকায় দামোদরের গর্ভ থেকে বেরলেন সূর্যদেব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালে রবিবার মানেই ছুটির মেজাজে পিকপিক। সেই সঙ্গে চলছিল জমিয়ে খাওয়া-দাওয়া, হই-হট্টোগোল। এরই মাঝে আচমকায় দামোদরের পাড়ে দেখা গেল কিছু। দৌড়ে যান সেখানে। বালি থেকে উদ্ধার হয় এক মূর্তি। পরে জানা গেল, ওই মূর্তিটি বহুপ্রাচীণ। সেটি সূর্যদেবতার মূর্তি। দুপুরের পর মূর্তিটিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে নিয়ে আসা হয়।

জানা যায়, পূর্ব বর্ধমানের হরিপুর এলাকায় দামোদর নদের তীরে পিকনিক করতে গিয়েছিলেন জনা কয়েক যুবক। তাদের চোখে পড়ে ওই প্রাচীন মূর্তিটি। এরপর সেই ছবি চলে আসে মিউজিয়ামের আধিকারিক শ্যামসুন্দর বেরার হাতে। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে জানান। রেজিস্ট্রার আবার পুলিশকে খবর দেন। ঘটনাক্রমে পুলিশ প্রশাসনের মাধ্যমে মূর্তিটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মিউজ়িয়ামে নিয়ে গিয়েছেন কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের অনুমান, উদ্ধার হওয়া মূর্তিটি পাল বা সেন যুগের।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজ়িয়ামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্যামসুন্দর বেরা বলেন, “মূর্তিটি পাওয়া গিয়েছে দক্ষিণ দামোদর এলাকার হরিপুর গ্রামে। ওটা নতুন পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে। কয়েক জনের মাধ্যমে খবর পেয়ে মূর্তিটি দেখতে গিয়েছিলাম।’’ তিনি আরও বলেন, ‘‘সূর্য মূর্তিটি পাওয়া গিয়েছে দামোদর নদের গর্ভ থেকে। মনে করা হচ্ছে,পাল কিংবা সেন যুগে তৈরি এটি। দশম বা একাদশ শতকে তৈরি হলে কম করে এগারোশো বছরের পুরনো মূর্তি হবে এটা।’’ মূর্তিটির বৈশিষ্ট্য সম্পর্কে শ্যামসুন্দর জানান, এটি ব্যাসল্ট পাথর দিয়ে তৈরি। মূর্তিটির উচ্চতা প্রায় তিন ফুট, প্রস্থ দেড় ফুটের কাছাকাছি।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজ়িয়ামে বেশ কয়েকটি সূর্য মূর্তি রয়েছে। তবে এই মূর্তিতি ব্যতিক্রমীবলে মনে করছেন শ্যামসুন্দর। তিনি বলেন, ‘‘মূর্তিটাকে ব্যতিক্রমী বলে মনে হওয়ার কারণ, কীর্তিমুখ এবং উড়ন্ত বিদ্যাধরের উপস্থিতি। মূর্তিটির মুখমণ্ডল ভাঙা। তবে একচক্র এবং সপ্তাশ্ববাহী রথ রয়েছে।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]