উত্তর কলকাতায় বড়বাজারে শীতের মরসুমে পূর্বাঞ্চলের ‘লিটি- চোখা ‘ভোজ উৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি:পূর্বাঞ্চল লিটি- চোখা ভোজ উৎসব শীতের মরসুমে অনুষ্ঠিত হল রবিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বড় বাজারে। উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং ও শক্তি প্রতাপ সিং এর উদ্যোগে মূলত দলীয় জনসংযোগের উদ্দেশ্যে লিটি – চোখা উৎসবকে ঘিরে ছিল টানটান সাসপেন্স। লিটিতে ছিল নানা ধরনের চমক ।৫০০০ লোকের জন্য আয়োজন করা হয়ে দলীয় রঙের লিটি ।উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়(MP Sudip Bandopadhay), প্রাক্তন সাংসদ সুব্রত বক্সী, বিধায়ক ও মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য , বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়,কুনাল ঘোষরা।

এছাড়া কলকাতা কর্পোরেশনের পৌর পিতা সন্দীপ রঞ্জন বক্সী, জীবন সাহা স্বপন সমাদ্দার, তারক সিং, পৌর মাতা কাজরি বন্দোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌরমাতা দেরও আমন্ত্রণ জানানো হয়। । এছাড়া উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য কৈলাস মিশ্র, স্বরূপ বিশ্বাস সহ আরো অনেকে। রবিবার সেখানে উৎসবে যোগ দেওয়া মানুষজনকে লিটি – চোখা পরিবেশন করেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও কুনাল ঘোষ। এই অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

একই ছাদের তলায় এত মানুষের উপস্থিতি দেখে প্রতিবছর এই ধরনের উৎসব আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। উপস্থিত অতিথিরা সকলে এই ভোজ উৎসব উপভোগ করেন। ইংরেজি নতুন বছরে এই ধরনের একটি উৎসব সাধারণ মানুষের সঙ্গে শাসকদলের মুখোমুখি আলাপচারিতার সুযোগ করে দেয়।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]