Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য সরকারের কাছে ধান বেচতে উৎসাহী  লক্ষ লক্ষ চাষি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খারিফ মরশুমের শুরুতেই সরকারের কাছে ধান বিক্রির  জন্য  ১৮ লক্ষ চাষি নাম নথিভুক্ত করেছেন। যা ২০২৩ সালের তুলনায় অনেকটাই বেশি। সেই বছর চাষির সংখ্যা ১৫ লক্ষের কম ছিল। তবে চলতি বছর সরকারের কাছে ধান বিক্রির  জন্য আরও  চাষিরা নাম নথিভুক্ত করবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর ।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত  নতুন ধান খুব একটা  উঠেনি । সেইজন্য এখনও ধান কেনার কাজে গতি আসেনি। তবে ডিসেম্বর মাস পড়তেই যখন নতুন ধান উঠবে তখনই বাড়বে বিক্রি। এমনটাই মনে করছে খাদ্যদপ্তর। বলা বাহুল্য, চলতি মাসে  শনিবার  পর্যন্ত সরকার   প্রায় ৬৮০০ টন ধান কেনেছে। আর  উত্তর ২৪ পরগনা জেলা থেকে এখনও পর্যন্ত সবথেকে বেশি প্রায় ২৮০০ টন ধান কেনা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, খারিফ মরসুমে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে জেলায় জেলায় ধান কেনা শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে এবার ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে ৭০ লক্ষ টন।   খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, একজন কৃষক ৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন সরকারের  কাছে । ধান বিক্রি করলে তিন দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন  কৃষকরা। জানা গিয়েছে, কৃষকরা যাতে সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারেন তার জন্য এবার জেলায়  জেলায় ২৩টি সহায়ক ধান ক্রয়কেন্দ্র খোলা হয়েছে। সরকারের তরফে এই নিয়ে শুরু হয়েছে প্রচার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00