Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাতে ব্যান্ডেজ, চোখে ক্ষত স্পষ্ট, পেজার হামলায় আহত ইরানের রাষ্ট্রদূতের ছবি প্রকাশ্যে

মোজতবা আমানি সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেছেন। কয়েক মাস আগে লেবাননে পেজার হামলা চালায় ইজরায়েল। যাতে আহত হয়েছেন অসংখ্য মানুষ এবং নিহতও হয়েছেন অনেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হামাসের উপর আক্রমণাত্মক হামলা চালাচ্ছে ইজরায়েল। গত বছর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন হাজার হাজার নিরীহ মানুষ। মাস কয়েক আগেই ইজরায়েলের পেজার হামলায় আহত হয়েছিলেন লেবাননে নব নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানি। তখন থেকেই চিকিৎসার জন্যে ঘরছাড়া তিনি। খবর, খুব শীঘ্রই বৈরুতে ফিরবেন ইরানের রাষ্ট্রদূত। মঙ্গলবার লেবাননে ইরানের নব নিযুক্ত রাষ্ট্রদূত মোজতাবা আমানি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে মুখোমুখি হওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে আমানির আহত চোখ এবং তার হাতে একটি ব্যান্ডেজ বাধা অবস্থায় দেখা গিয়েছে। জানা গিয়েছে, চিকিৎসা শেষে লেবাননে ফিরবেন আমানি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘আমানি আবার দায়িত্বে ফিরতে প্রস্তুত। মোজতবা আমানি সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেছেন। কয়েক মাস আগে লেবাননে পেজার হামলা চালায় ইজরায়েল। যাতে আহত হয়েছেন অসংখ্য মানুষ এবং নিহতও হয়েছেন অনেকে। আহতদের চিকিৎসা শেষ করে আমানি লেবাননে ফিরবেন বলে জানা গিয়েছে। গত সেপ্টেম্বরে লেবাননে পেজার বিস্ফোরণ ঘটায় ইজরায়েল। পেজার বিস্ফোরণে প্রায় ৩,০০০ এরও বেশি লোক আহত হয়েছেন এবং প্রায় ৪০ জন মারা যায়।

আহতদের মধ্যে হিজবুল্লাহ যোদ্ধা ও স্বাস্থ্য কর্মীরাও ছিলেন। এ হামলায় ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও আহত হয়েছেন। শোনা গিয়েছে যে, পেজার বিস্ফোরণে নিরাপত্তারক্ষীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন। সম্প্রতি লেবাননে পেজার হামলার বিষয়ে প্রথমবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য সামনে এসেছে। তিনি জানিয়েছিলেন, তিনিই সেপ্টেম্বরে লেবানন-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পেজার হামলার অনুমোদন দিয়েছিলেন, যাতে প্রায় ৪০ জন জঙ্গি নিহত এবং ৩০০০ জনেরও বেশি আহত হয়। তিনিই লেবাননে পেজার অপারেশনের সবুজ আলো দিয়েছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00