Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আসছে শীতকাল, এই উপায়ে চাষ করলে মাত্র ২ মাসেই ফলবে স্ট্রবেরি…

এরপর ফলের ভেতর থেকে কালো ও বাদামী রঙা বীজ বের করে সেগুলো কাগজে শুকিয়ে নিন। এরপর একটি পাত্রে এক ভাগ মাটি, এক ভাগ কম্পোস্ট ভার্মি, এবং এক ভাগ বালি নিয়ে তিনটি উপকরণকেই ভালমতো মিশিয়ে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে শীতকাল। আর শীতকাল মানেই আরামপ্রিয় ঋতু। কম্বলের তলা থেকে বেরোতেই ইচ্ছে করে না। শীত কাতুরে হয়ে রাঁধতে বা স্নান করতে তখন সবথেকে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আর অনেকেই ঠান্ডার সময়ে ঘুরতে যান। যাই হোক, শীতকাল অনেকের কাছেই প্রিয়। এ সময় বাড়িতে অনেকেই বাগান বানান। নতুন নতুন গাছ লাগান। গাছ ভর্তি ফল-ফুল ফুটে থাকলে বাড়ির সৌন্দর্য আরও যেন বেড়ে যায়। যাই হোক, বাড়িতে কখনও স্ট্রবেরি গাছ পুঁতেছেন। যদি না লাগান তাহলে নভেম্বর মাস স্ট্রবেরি গাছ লাগানোর জন্যে বেস্ট সময়। ভাবছেন তো, খুব কঠিন কাজ স্ট্রবেরি চাষ?

না একেবারেই নয়। বরং একটি ছোট পাত্রেই স্ট্রবেরি চাষ করতে পারেন। আবার সহজ পদ্ধতিতে। জেনে নিন, বাড়িতেই স্ট্রবেরি চাষের পদ্ধতি। নভেম্বর মাসে বীজ থেকে স্ট্রবেরি গাছ খুব সহজেই জন্মাতে পারে। তবে তার জন্যে কিছু নিয়ম কানুন জানতে হবে। এর জন্যে প্রথমে একটি স্ট্রবেরি ফল নিন, এরপর ফলের ভেতর থেকে কালো ও বাদামী রঙা বীজ বের করে সেগুলো কাগজে শুকিয়ে নিন। এরপর একটি পাত্রে এক ভাগ মাটি, এক ভাগ কম্পোস্ট ভার্মি, এবং এক ভাগ বালি নিয়ে তিনটি উপকরণকেই ভালমতো মিশিয়ে নিন।

এরপর একটি পাত্র বা চারাগাছের ট্রেতে উপকরণগুলিকে ভরে নিন। এরপর বীজগুলি মাটিতে ছড়িয়ে দিন এবং মাটির একটি পাতলা স্তর দিয়ে ঢেকে দিন। এরপর পাত্রতে জল স্প্রে করুন। এরপর সূর্যের আলোতে দিনে একবার করে চারার পাত্রটিকে ২-৩ ঘন্টা রেখে দিন। এরকমটা প্রায় ১০-১৫ দিন করলে দেখবেন, পাত্রের বীজ থেকে চারা অঙ্কুরিত হচ্ছে। এরপর গাছগুলি একটু বড় হলে আলাদা করে পাত্রে রাখুন। নভেম্বর মাসে স্ট্রবেরি বীজ রোপণ করলে এটি থেকে জানুয়ারি মাসের মধ্যে ফুল ও ফল বের হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00