Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কা, নিহত ৩৫

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ চিনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। স্থানীয় সময় সোমবার চিনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইতে  একটি স্টেডিয়ামের বাইরে এক ব্যক্তি গাড়ি নিয়ে আচমকাই  ঢুকে পড়ে জনতার মাঝে। আর তাতেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান ৩৫ জন। আহত হয়েছেন কমপক্ষে  ৪৩ জন।  তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ।

এই ঘটনা প্রসঙ্গে চিনের সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছে  বৃদ্ধ, কিশোর  এবং শিশু। অভিযোগ উঠেছে ৬২ বছর বয়সী এক গাড়ি  চালক আচমকাই এসইউভি গাড়ি চালিয়ে ঝুহাই স্পোর্টস সেন্টারের মধ্যে ঢুকে পড়ে। ইতিমধ্যেই  অভিযুক্তকে গ্রেফতার করেছে চিনা পুলিশ।  দুর্ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার পুলিশের তরফে জানান হয়েছে, ‘অনুষ্ঠান দেখতে চিনের দক্ষিণাঞ্চলের শহর ঝুহাইয়ের একটি ক্রীড়া কেন্দ্রের বাইরে জড়ো হয়েছিলেন এক দল মানুষ। তখনই বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে তাঁদের পিষে দেয়। তাতে প্রাণ হারিয়েছেন ৩৫ জন । ‘

এই দুর্ঘটনার মূল অভিযুক্ত হলেন ৬২ বছরের বৃদ্ধ। পুলিশ জানিয়েছেন,  ‘ ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন  ওই ব্যক্তি। শেষমেশ পুলিশ কোনও মতে তাঁকে থামায়। এরপরেই স্টেডিয়ামের বাইরে থাকা জনতার মাঝে ঢুকে   তিনি বেপরোয়া গতিতে  গাড়ি চালান।‘  ইতিমধ্যেই এই ঘটনা প্রসঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। পাশাপাশি  অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলেও  তিনি আশ্বাস দিয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00