Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিয়ের রাতে বিছানায় দিতে হয় আগুন’, ভুয়ো রীতির কথা বলে ১১ লাখ টাকা নিয়ে চম্পট কনে

আসলে, ওয়াং তার বান্ধবীকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের ঠিক আগেই যুবকের বান্ধবী লি তাঁকে বিয়ের একটি পুরানো এবং অনন্য আচারের কথা মনে করিয়ে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের রাতে বিছানায় আগুন লাগাতে হয়, উদ্ভট এক রীতি বাতলে লাখ লাখ টাকা লুট করে পালাল বিয়ের কনে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে, চিনে। ঘটনাটি শুনলে বিয়ের প্রতি আস্থা হারাতে পারেন আপনিও। ঘটনাটি চিনের ওয়াং নামের এক যুবকের ঘটনা। যিনি তাঁর প্রেমিকাকে বিয়ের স্বপ্ন দেখছিলেন। কিন্তু তাঁর সঙ্গে যা হল, তা শুনলে বিয়ে করতে ভয় পেতে পারেন আপনি ও। আসলে, ওয়াং তার বান্ধবীকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের ঠিক আগেই যুবকের বান্ধবী লি তাঁকে বিয়ের একটি পুরানো এবং অনন্য আচারের কথা মনে করিয়ে দেন। বান্ধবী লি দাবি করেন যে, বিয়ের আগে ‘বিয়ের বিছানা পোড়ানোর আচার’ রয়েছে। তাঁকে এটি পালন করতে হবে।

এই আচারটি পালন করলে তিনি তাঁর প্রাক্তন স্বামীর আত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং তাঁদের সম্পর্ক তাঁর প্রাক্তন স্বামী মেনে নেবে। তবে ওয়াং, এই ঐতিহ্য সম্পর্কে অবগত ছিলেন না, তিনি লি’র কথা বিশ্বাস করেন এবং এই আচার পালনে পূর্ণ সমর্থন করেন। এই আচার সম্পর্কে লি বলেন যে, এই ঐতিহ্য তাকে তার প্রাক্তন স্বামী থেকে সম্পূর্ণ মুক্ত করবে। কিন্তু এই আচার পালন না করলে বিয়ের আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে যাবে। এরপর এই আচারের খরচ উল্লেখ করে লি ওয়াংয়ের কাছে ১ লাখ টাকা নেয়। যা ভারতীয় মূল্যে প্রায় ১১ লাখ টাকার সমান। ওয়াং তৎক্ষণাৎ টাকাটা তাঁকে দিয়ে দেন। লি আরও বলেছিলেন যে, ওয়াং যদি এই আচারে অংশ নেন তবে তাঁর খারাপ হবে। পরিবর্তে, লি তাকে কিছু ছবি এবং ভিডিও পাঠাবেন। সেখানেই সে আচারটি দেখতে পাবেন।

এরপরে লি ওয়াংকে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দেয় এবং তাঁর সঙ্গে , সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। তার জীবন থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। অবশেষে, ওয়াং বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। ন্যায়বিচার পেতে এবং তার টাকা ফেরত পেতে তিনি পুলিশের কাছে দ্বারস্থ হন। এবং অবশেষে সেই ‘বান্ধবী’ পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ তদন্তে জানা গেছে যে ওয়াং একমাত্র শিকার নয়। এর আগেও সে বিভিন্নভাবে অনেক যুবকের সঙ্গে প্রতারণা করেছে। রোম্যান্স স্ক্যাম অবলম্বন করে, তিনি এমন পুরুষদের শিকার করে থাকেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00