Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চড়াই-উতরাই শেষে ৩২ সূচক বাড়ল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নতুন বছরের শুরুটা খুব একটা ভালভাবে শুরু করতে পারল না শেয়ারবাজার। দিনভর উত্থান-পতনকে সঙ্গী করেই লেনদেন চালাল। তবে দিনের শেষে ৩২ সূচকের মতো বেড়ে বন্ধ হয়েছে সেনসেক্স। নিফটি চড়েছে ১১ পয়েন্টের মতো। বিনিয়োগকারীদের মুখে তেমন হাসি ফোঁটাতে পারেনি বাজার। গত শুক্রবার বছরের শেষ দিনে পতনের সাক্ষী থেকেছিল শেয়ারবাজার। ওই দিন  ১৭০.১২ সূচক […]

‘এই রে ধরে ফেলল’! মধ্যরাতে পলকের সঙ্গে দেখা যেতেই মুখ ঢাকলেন সইফ-পুত্র

ইব্রাহিমের পলকের সঙ্গে ডেট করার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে ইব্রাহিম আলি খান এবং পলক তিওয়ারিকে একই গাড়িতে একসঙ্গে দেখা গিয়েছে।

দেড় ঘণ্টায় ২১ বার কাঁপল জাপানের মাটি

নিজস্ব প্রতিনিধি : দেড় ঘণ্টায় একুশবার কাঁপল জাপান। প্রতিটি কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে চারের ওপরে। জাপানে বসবাসকারী ভারতীয়দের জন্য এবার এমার্জেন্সি নম্বর চালু করল ভারতীয় দূতাবাস। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, জাপানের প্রধান দ্বীপ হনশুর পাশে নোটো এলাকায় স্থানীয় সময় বিকেল চারটে ছয় মিনিটে প্রথম কম্পন শুরু হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৫.৭। এরপর স্থানীয় […]

শনির মহাদশায় রাহুর অন্তঃদশা চলছে মমতার, ২৪’র ভোটে আসবে সাফল্য

মমতার কোষ্ঠীতে ধনু রাশিতে সূর্য ও বুধের শুভ রাজযোগ তৈরি হচ্ছে। আর এই শুভ রাজযোগ দেশ শাসনের ইঙ্গিত দিচ্ছে। সাফল্য আসবে ২৪’র ভোটে।

শক্তিশালী ভূমিকম্পের পরে জাপানে আছড়ে পড়ল সুনামি

নিজস্ব প্রতিনিধি : সোমবার ফের কেঁপেছে জাপানের মাটি। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পের প্রভাবে এবার প্রবল জলচ্ছ্বাস দেখা দিল জাপানের ইশিকাওয়া প্রদেশের ওয়াজিমা শহরে। ১.২ মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে বলে খবর। আরও বড় জলচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলে জাপানের আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। জাপানের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, জাপানের নোটো এলাকায় […]

পঞ্জাবের খাল থেকে উদ্ধার ‘অর্জুন’ পুরস্কারজয়ী ভারত্তোলকের দেহ

নিজস্ব প্রতিনিধি, জলন্ধর: বর্ষ বরণ উ‍ৎসবে যোগ দিতে রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন পঞ্জাব পুলিশের ডেপুটি সুপার দলবীর সিং দেওল। কিন্তু বর্ষবরণের পার্টি থেকে বাড়ি ফেরেননি। উদ্বিগ্ন পরিবার দলবীরের নিখোঁজের খবর জানিয়েছিলেন পুলিশকে। তার পরেই ‘অর্জুন’ পুরস্কারজয়ী প্রাক্তন  ভারত্তোলকের খোঁজে তন্ন তন্ন করে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত সোমবার সকালে জলন্ধরের এক খালের […]

‘চুমু তো ঘরেও খেতে পারেন’, রাজশ্রী জুটির ‘লিপলক’-এর ছবি ঘিরে বিতর্কের ঝড়

মেয়ের ১ মাস ঘুরতে না ঘুরতেই দিন কয়েক আগেই ক্যামেরার ধরা দিয়েছেন শুভশ্রী। গতকাল ২০২৩ সালের শেষ রাতেও স্বামী এবং বন্ধুবান্ধবের সঙ্গে খোশমেজাজে পার্টি করেছেন অভিনেত্রী।

‘মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন অন্যায় করেননি, করতে পারেন না’, দাবি ফিরহাদের

দলের প্রতিষ্ঠা দিবসে ফিরহাদ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোরালো সাওয়াল করেছেন, তেমনি এটাও মানলেন যে দলের একাংশ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।

নববর্ষের দিনও ইজরায়েলকে লক্ষ্য করে হামলা হামাসের

নিজস্ব প্রতিনিধি : বিশ্বজুড়ে যখন নতুন বছরকে স্বাগত জানানোর পালা চলছে, তখনও ইজরায়েলের নিরীহ নাগরিকের ওপর হামলা চালাল হামাস জঙ্গিরা। ইজরায়েলের দক্ষিণ ও মধ্য অঞ্চলকে লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, হামাস জঙ্গিরা এই সময় মোট ২৭টি রকেট ছুড়েছে। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের যেসব জায়গায় এই রকেট […]

শ্রম আইন লঙ্ঘন মামলায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের ৬ মাসের জেল

নিজস্ব প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনই নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত। শ্রম আইন লঙ্ঘন করার মামলায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। সাজা ঘোষণার সময়ে এজলাসে হাজির ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তবে জেলের সাজা পেলেও এখনই জেলে যেতে হচ্ছে না ইউনূসকে। রায় ঘোষণার পাঁচ মিনিটের মধ্যেই আসামিদের জামিন মঞ্জুর […]

‘খুন করা হয়েছে কলকাতাকে’, বামেদের কাঠগড়ায় তুললেন মোদির উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব স্যানাল তীব্র আক্রমণ শানলেন বামেদের। তাঁর দাবি, ‘কলকাতার মৃত্যু হয়নি, খুন করা হয়েছে কলকাতাকে।’

হাতে মদের গ্লাস, বর্ষবরণ পার্টিতে ভাইরাল শাহরুখ পুত্রের ‘কীর্তি’, হল ছিছিকার!

আরিয়ান পার্টিতে হাজির ছিলেন অন্য তারকা-সন্তানরাও। ছিলেন নাইসা দেবগন থেকে ফটো বাম্ব ওরি। গত বছর একটি সুরা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন আরিয়ান।

নতুন বছরের শুরুর দিন আলিপুর চিড়িয়াখানায় উপচে পড়ছে ভিড়

নিজস্ব প্রতিনিধি : নতুন বছরের শুরুর দিনও আলিপুর চিড়িয়াখানায় ভিড় ছিল চোখে পড়ার মত। সোমবার প্রচুর পর্যটন জড়ো হন আলিপুর চিড়িয়াখানায়। ৩১ ডিসেম্বর বছর শেষের দিন ৭১ হাজার মানুষ জড়ো হয়েছিল এই চিড়িয়াথানায়। নতুন বছরের শুরুর দিনও সেই সংখ্যা ছাপিয়ে যেতে পারে বলে অনুমান চিড়িয়াথানা কর্তৃপক্ষের। এদিন ভোর সাড়ে চারটে থেকেই চিড়িয়াখানার গেট খুলে যায়। […]

বর্ষবরণের রাতে ভয়াবহ দুর্ঘটনা কসবায়

নিজস্ব প্রতিনিধি : বর্ষবরণের রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল কসবা এলাকায়। একটি বিলাসবহুল গাড়ির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয়। বেপোরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বছরের শেষে ডুয়ার্সে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে বলে্ও জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের রাতে কসবা থানা এলাকায় একটি […]

বছর শুরুতেই বিপত্তি! পায়ে চোট নিয়ে বিছানায় শয্যাশায়ী অঙ্কুশ, বিরক্ত ঐন্দ্রিলা

এইভাবেই আমার ২০২৪ সালটা শুরু হচ্ছে…মির্জা ছবির জন্য স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি। যন্ত্রণা সহ্য হচ্ছে না, তবে ২০২৪ আমার কাছে খুব স্পেশ্যাল হতে চলেছে।

৬০ ফুট স্টিল ব্রিজের পর এবার উধাও আস্ত একটা পুকুর

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি বিহারে একের পর এক চুরির ঘটনা সামনে আসছে। কিছুদিন আগে আস্ত একটি স্টিলের ব্রিজ চুরি গিয়েছিল। এবার একটি আস্ত পুকুর বুজিয়ে ফেলার ঘটনা সামনে এল। জানা গিয়েছে, পুকুরটিকে রাতারাতি বুজিয়ে ফেলেছে জমি মাফিয়ারা। প্রশাসনের নাকের ডগায় এই সব ঘটেছে। কিন্তু আধিকারিকরা কিছুই করতে পারেনি। পুকুর চুরির এই ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙায়।স্থানীয় […]

মুম্বইয়ের খার অঞ্চলে ৭১ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

অভিনেতার জমির আয়তন ৭,৭২২ বর্গফুট এবং বাংলোর আয়তন ৫,৪১৬ বর্গফুট। তবে জন আব্রাহাম এই সম্পত্তি নিয়ে কী করবেন তা জানা যায়নি।

মার্কিন সেনার হামলায় ১০ জন হুতি জঙ্গি নিহত

নিজস্ব প্রতিনিধি : গত কয়েকদিন ধরেই লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি জঙ্গিরা। শেষ পর্যন্ত জঙ্গিদের নিরস্ত করতে পাল্টা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন হামলার মুখে পড়ে ১০ জন জঙ্গি নিহত হয়েছে বলে খবর। তিনটি জাহাজ ডুবে গিয়েছে। জানা গিয়েছে, গত রবিবার হুতি জঙ্গিগোষ্ঠীরা সিঙ্গাপুরের একটি জাহাজে হামলা চালাতে […]

স্বস্তি দিয়ে কমল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন বছরের সকালেই মিলল স্বস্তির খবর। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। আর মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন তিনজন। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও সক্রিয় বা অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক বুলেটিনে […]

মামলার বয়ান হতে হবে তথ্যভিত্তিক, সব দফতরকে নির্দেশ KMC’র

পুরনিগমের সম্পত্তি জবরদখল সংক্রান্ত মামলায় তুলে ধরা বয়ানে তথ্য যাতে সঠিক থাকে এবার তার ওপর জোর দেওয়ার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

0:00