Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬৫ বছর পর উদ্ধার মানিব্যাগ, ফেরত গেল মালিকের পরিবারের কাছে

নিজস্ব প্রতিনিধি : আপনার যদি মানিব্যাগ হারিয়ে যায়, সেই মানিব্যাগ ফেরত পাওয়া হয়ত আপনার কাছে অলীক স্বপ্নের মতো মনে হবে। কিন্তু সেই অকল্পনীয় জিনিস যদি বাস্তবে রূপায়িত হয়, তাহলে কেমন হবে বলুন তো। এমনই এক ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টা শহরের সিনেমাহল থেকে হারিয়ে গিয়েছিল একটি মানিব্যাগ। ৬৫ বছর সেই মানিব্যাগ […]

বছর শুরুতেই বিয়ের সানাই! ফেব্রুয়ারিতেই গাঁটছড়া বাঁধছেন রকুল-জ্যাকি

২০২৪ সালেও বলিউডে বিয়ের লম্বা তালিকা। আর শুরুটা হচ্ছে বলিউডের আরেক পাওয়ার কাপল অভিনেত্রী রকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানিকে দিয়ে।

পাঁচ দশক রাজত্বের পরে সিংহাসন ছাড়ার ঘোষণা ডেনমার্কের রানির

নিজস্ব প্রতিনিধি: ছেলের হাতে রাজ্যপাট তুলে দিচ্ছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা। দীর্ঘ ৫২ বছর বাদে রানির মুকুট সরিয়ে রাখছেন তিনি। নতুন বছর উপলক্ষে রবিবার দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণেই সিংহাসন ছাড়ার ঘোষণা করেছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা। আগামী ১৪ জানুয়ারি সরে যাবেন তিনি। ওই দিনই রাজ্যাভিষেক হবে তাঁর ছেলে যুবরাজ ফ্রেডেরিকের। বাবার মৃত্যুর পরে ১৯৭২ সালে […]

কৃষ্ণ গহ্বরের তথ্য সন্ধানে সফল উপগ্রহ উ‍ৎক্ষপণ ইসরোর

নিজস্ব প্রতিনিধি : সোমবার ইংরাজি নববর্ষের প্রথম দিন সফল উৎক্ষেপণ হল দেশীয় প্রযুক্তিতে তৈরি এক্সপোস্যাট উপগ্রহের। এদিন শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৫৮ রকেটের মাধ্যমে নতুন এই উপগ্রহটির উৎক্ষেপণ হয়। ব্ল্যাক হোল সম্পর্কে তথ্য পেতেই এই কৃত্রিম উপগ্রহটিকে কক্ষপথে প্রতিস্থাপিত করা হয়েছে। এদিন সকাল নটা দশ মিনিটে শ্রীহরিকোটা থেকে নতুন উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। […]

নতুন বছরের সকালেই ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় নিহত ৬

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: নতুন বছরের শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল ঝাড়খণ্ড। সোমবার সকালে জামশেদপুরের বিষ্টুপুর থানার সার্কিট হাউস স্কোয়ারের কাছে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ছয় জন। গুরুতর জখম হয়েছেন আরও দুই জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামশেদপুরের সিনিয়র পুলিশ […]

তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবসে দলকে বার্তা মমতা-অভিষেকের

দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একদিনের ক্রিকেটকেও ‘আলবিদা’ জানালেন ওয়ার্নার

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩ জানুয়ারি সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে জীবনের শেষ টেস্ট খেলতে নামছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। আর ওই বিদায়ী টেস্টের আগে আচমকাই একদিনের ক্রিকেটকে আলবিদা জানালেন তিনি। নতুন বছরের দিনেই অজি ওপেনার জানিয়েছেন, ‘দেশের হয়ে টেস্ট ও একদিনের ক্রিকেট খেলবেন না। শুধু টি টোয়েন্টি খেলবেন।’ ওয়ার্নারের এমন আকস্মিক ঘোষণায় বিস্মিত ক্রিকেট দুনিয়া। ২০০৯ সালে […]

বোঝো কাণ্ড! ব্লিঙ্কিটে এক বছরে ৯,৯৪০ পিস কন্ডোম অর্ডার এক গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে ‘মনুষ্য জাতির মন বোঝা নাকি ভগবান শিবেরও অসাধ্য’। কথাটি যে মিথ্যা নয়, তা বোঝা যাচ্ছে অনলাইন পণ্য সরবরাহ প্রতিষ্ঠান ব্লিঙ্কিটের সিইও তথা সহ প্রতিষ্ঠাতা আলবিন্দর ধিন্দসার দেওয়া তথ্যে। সদ্য সমাপ্ত ২০২৩ সালে তাঁর সংস্থা গ্রাহকদের কাছ থেকে কেমন মজাদার এবং চমকে ওঠার মতো অর্ডার পেয়েছে তার এক তালিকা প্রকাশ করেছেন। […]

পেট চালাতে অধ্যাপকের চাকরি ছেড়ে সবজি বিক্রি করছেন ‘পিএইচডি সবজিওয়ালা’

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: স্বপ্ন ছিল শিক্ষক হবেন। সেই স্বপ্ন পূরণে চারটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেছিলেন। সেই সঙ্গে অধ্যাপনার চাকরি পেতে পিএইচডিও করেছিলেন। পঞ্জাবের পাতিয়ালা বিশ্ববিদ্যালয়ে আংশিক সময়ের অধ্যাপক হিসাবে নিযুক্তও হয়েছিলেন। কিন্তু মাস শেষে হাতে যা মিলত, তাতে পরিবারের মুখে ঠিকভাবে খাবার তুলে দিতে পারতেন না। তাই একদিন নিজের হাতেই স্বপ্নকে গলা টিপে খুন করে […]

‘প্রহসনের’ নির্বাচন রুখতে জাতিসঙ্ঘকে চিঠি খালেদা জিয়ার দলের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ আখ্যা দিয়ে রবিবার জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসকে চিঠি দিল বিএনপি। জাতিসঙ্ঘের মহাসচিবের পাশাপাশি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছেও চিঠি পাঠিয়েছে খালেদা জিয়ার দল। ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, ‘একপেশে নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে শাসকদল আওয়ামী লীগ।’ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ […]

উইজডেনের বর্ষসেরা দলে বিশ্বকাপজয়ীদের টেক্কা রোহিতদের

নিজস্ব প্রতিনিধি: একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে সুযোগ পেয়েও প্যাট কামিংসদের হারিয়ে শিরোপা জিততে না পারার খেদ ছিল রোহিত শর্মাদের। বছরের শেষ দিনে সেই খেদ খানিকটা হলেও মিটল। কেননা ক্রিকেটের বাইবেল হিসাবে পরিচিত ‘উইজডেন’ ম্যাগাজিন ২০২৩ সালের একদিনের ক্রিকেটে যে সেরা ১১ খেলোয়াড় বেছে নিয়েছে, তার সাত জনই টিম […]

ক্যাডিলা ফার্মার চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: দেশের প্রখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থা ক্যাডিলা ফার্মাসিটিউক্যালসের চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে দায়ের হল ধর্ষণ মামলা। গুজরাত হাইকোর্টের নির্দেশে ক্যাডিলার শীর্ষ কর্তা রাজীব মোদির বিরুদ্ধে ধর্ষণ-সহ ভারতীয় ফৌজদারি  দণ্ডবিধির তিন ধারায় মামলা দায়ের করেছে আমদাবাদ পুলিশ। রবিবার এ খবর জানিয়েছেন আমদাবাদ পুলিশের সহকারী কমিশনার হিমাংশু কানসাগরা। ক্যাডিলা ফার্মাসিটিউক্যালসের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর রাজীব মোদির […]

0:00