Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তড়িঘড়ি অবসর সাক্ষী মালিকের, কিন্তু কেন?

নিজস্ব প্রতিনিধি : ব্রিজঙুষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী কুস্তি ফেডারেশনের সভাপতি পদে বসার পরই খেলা ছেড়ে দিলেন কুস্তিগীর সাক্ষী মালিক। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিলেন, তিনি খেলা ছেড়ে দিলেন। এদিন কুস্তি ফেডারেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হন ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিং। সঞ্জয় সিং সভাপতির দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক সম্মেলন ডাকেন অলিম্পিকে […]

সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্ব থেকে হঠানো হলো দিল্লি পুলিশকে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদে রং বোমা কাণ্ডের পরেই প্রশ্নের মুখে পড়েছিল দিল্লি পুলিশ। শেষ পর্যন্ত সংসদের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো দিল্লি পুলিশকে। পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয়  শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে।  তবে সংসদ ভবনের বাইরে পাহারায় মোতায়েন থাকছে দিল্লি পুলিশ। গত ১৩ ডিসেম্বর সংসদ চলাকালীনই লোকসভার দর্শক গ্যালারি থেকে ঝাঁপ […]

বড়দিনের উপহার, সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের আগেই রাজ্যের লক্ষ-লক্ষ সরকারি কর্মচারিদের বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অ্যালেন পার্কে ক্রিসমাস উ‍ৎসবের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, ‘রাজ্যের সরকারি কর্মচারিদের আরও ৪ শতাংশ বাড়তি মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। আগামী পয়লা জানুয়ারি থেকে বাড়তি মহার্ঘ ভাতা কার্যকর হবে।’ বাড়তি মহার্ঘ ভাতার সুবিধা পাবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মচারি এবং […]

‘হেনস্থা করা হয়নি’ বিচারপতি সিনহার স্বামীর  অভিযোগ ওড়াল CID

নিজস্ব প্রতিনিধিঃ জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিআইডির বিরুদ্ধে মানসিক নিগ্রহের অভিযোগ তুলেছেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী। এবার সেই অভিযোগকে মিথ্যে বলে দাবি করলো  সিআইডি। মানসিক নিগ্রহের কথা তুলে সিআইডি বলেন,’বিচারপতি সিনহার স্বামী  প্রতাপচন্দ্র দে  জিজ্ঞাসাবাদের সময় চা, জল খেতে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁকে ধূমপান করতেও দেওয়া হয়েছে।‘ উল্লেখ্য বিচারপতি অমৃতা  সিংহের স্বামী পেশায় […]

স্বাধীনতার পূর্বে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রর বেহাল ভগ্নদশা

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: হাসপাতালের ভিতরেই লেখা রয়েছে বড় বড় অক্ষরে সাবধান বিপদজনক ঘর। স্বাধীনতার পূর্বে হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র(Hingalganj Health Center) বেহাল ভগ্নদশা। হাসপাতালে যত্রতত্র চাঙড় ভেঙ্গে পড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা দিতে হচ্ছে চিকিৎসক, নার্সদের।শতাব্দী প্রাচীন স্বাস্থ্য কেন্দ্র জরাজীর্ণ বট বৃক্ষে ঘিরে ধরেছে হাসপাতাল ছাদ ।রোগী থেকে স্থানীয় বাসিন্দারা একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন।উত্তর ২৪ পরগনার বসিরহাট […]

গঙ্গাসাগর মেলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকল নবান্ন

নিজস্ব প্রতিনিধি : গঙ্গাসাগর মেলা নিয়ে এবার উচ্চপর্যায়ের বৈঠক ডাকল রাজ্য সরকার। আগামী ২৭ ডিসেম্বর নবান্ন সভাগৃহে বৈঠক ডাকা হয়েছে রাজ্য সরকারের তরফে। বৈঠকে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। রাজ্য সরকারের তরফে হাজির থাকতে বলা হয়েছে ১৫ জন প্রথম সারির মন্ত্রীকে। গঙ্গাসাগর মেলা আয়োজনের সিংহভাগ দায়িত্ব থাকে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের ওপর। রাজ্য সরকারের বিভিন্ন […]

জ্যাকলিনের আর্জির প্রেক্ষিতে ইডির জবাব তলব দিল্লি হাইকোর্টের

বিচারপতি জ্যোতি সিং অভিনেতার আবেদনের ভিত্তিতে ইডি-কে পাঠিয়েছেন এবং শুনানির জন্য ২০২৪ সালের ২৯ শে জানুয়ারি তারিখ দিয়েছেন।

দুই বাংলাদেশিকে অনুপ্রবেশ করাতে গিয়ে পাকড়াও বিএসএফ জওয়ান

নিজস্ব প্রতিনিধি,হাকিমপুর: দুই বাংলাদেশিকে ভারতে ঢোকানোর অভিযোগে এবার গ্রেফতার হলেন বিএসএফ কর্মী(BSF Jawan)। আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে সঙ্গে যুক্ত বিএসএফ কর্মী। ভারত ও বাংলাদেশ সীমান্তে রক্ষক ই ভক্ষক। তার প্রমাণ মিলল সরাসরি।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোষ্টের ঘটনা। বছর ৩০এর প্রদীপ ঘোষ বিএসএফের কর্মী। ১৯৯ নম্বর ব্যাটেলিয়ানে ত্রিপুরায় কর্মরত ছিলেন […]

সম্পত্তির লোভে  ভাইকে খুন দাদার

নিজস্ব প্রতিনিধিঃ সম্পত্তির লোভে দাদার হাতে খুন হল ভাই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে কালিনগর এলাকায়। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল চলছিল।  তার জেরেই বুধবার রাতে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। বড় ভাই মতিলাল […]

জাতীয় কুস্তি সংস্থার নিয়ন্ত্রণ ‘বকলমে’ ব্রিজভূষণের হাতে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় কুস্তি সঙ্ঘের নিয়ন্ত্রণ ক্ষমতা বকলমে থেকে গেল যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের হাতেই। বৃহস্পতিবার সংস্থার নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। তিনি ৪৭ ভোটারের মধ্যে ৪০ জনেরই ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অলিম্পিকে সোনা জয়ী অনিতা শেওরান পেয়েছেন মাত্র সাত জনের ভোট। সহ সভাপতি পদে হেরে […]

জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানের খাঁচায় বন্দি চিতাবাঘ

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: অবশেষে নাগেশ্বরী চা বাগানের শ্রমিকদের আতঙ্কের অবসান ঘটল। বৃহস্পতিবার সকালে খাঁচায় চিতাবাঘটিকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বৃহস্পতিবার ভোরে ডুয়ার্সের মেটেলি থানার অন্তর্গত নাগেশ্বরী চা বাগানের(Nageswari Tea Garden) কর্মীরা চিতাবাঘটিকে একটি খাঁচায় বন্দী অবস্থায় দেখতে পান। এই চিতাবাঘটি(Lepard) গত কয়েকদিন ধরে নাগেশ্বরী চা বাগান সংলগ্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ […]

লোকসভা থেকে সাসপেন্ড আরও তিন বিরোধী সাংসদ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা থেকে বিরোধী শিবিরের আরও তিন সাংসদকে সাসপেন্ড করা হল। বৃহস্পতিবার ‘অভব্য’ আচরণের অভিযোগে তিন সাংসদ দীপক বৈজ, নকুল নাথ ও ডি কে সুরেশকে শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়। এ নিয়ে চলতি অধিবেশনে লোকসভা থেকে ‘ইন্ডিয়া’ জোটের ১০০ সাংসদকে বের করে দেওয়া হলো। এছাড়াও রাজ্যসভা থেকে আরও ৪৬ সাংসদকে সাসপেন্ড করা […]

কীভাবে গ্যাংস্টার থেকে বলিউডের অ্যাকশন মাস্টার হয়ে উঠলেন অজয়ের বাবা?

একদিন, একজন খুব সিনিয়র অ্যাকশন ডিরেক্টর মিস্টার রবি খান্না, তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন, এবং সেখানে একটি রাস্তার লড়াই চলছিল। তিনি গাড়ি থামিয়ে দিলেন, এবং যুদ্ধের পর তিনি আমার বাবাকে ডাকলেন।

ফের চিনের কয়লা খনিতে দুর্ঘটনা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্কঃ চিনের কয়লা খনিতে  ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে  উত্তর-পূর্ব চিনের হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরে। দুর্ঘটনার  জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২ জন শ্রমিক  এবং  আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার বিকেলে হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরে কুনিউয়ান খনিতে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর […]

নবান্নে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে

নিজস্ব প্রতিনিধি: বুধবারের ঘটনা নিয়ে রিপোর্ট জমা পড়ল নবান্নতে। বুধবার নবান্নতে সরাসরি চলে যান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দলের একাধিক বিধায়ক। গোয়েন্দা দফতরের কাছে তার আগাম কোন রিপোর্ট ছিল না। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নের(Nabanno) নিরাপত্তা খতিয়ে দেখতে বৈঠকে বসেন পুলিশকর্তারা। তারপরেই সেই রিপোর্ট তৈরি করে কয়েকজন পুলিশ কর্মীর […]

ছুরিকাঘাতে আক্রান্ত আর্জেন্টিনার খেলোয়াড়

নিজস্ব প্রতিনিধি : ছুরিকাঘাতে আক্রান্ত হলেন আর্জেন্টিনার খেলোয়াড় এজেকিয়েল লাভেজ্জি। পরিবারের এক সদস্যের হাতেই আক্রান্ত হয়েছেন তিনি। ২০১৯ সাল থেকে উরুগুয়ের মালদোনাদোয় রয়েছেন লাভেজ্জি। বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে পার্টি করছিলেন। সেইসময়ই পরিবারের কেউ তাঁকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ফুটবলার। ২০১৯ সালে খেলাকে বিদায় নেওয়ার পর উরুগুয়েতেই থাকেন লাভেজ্জি। বুধবার রাতে […]

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণা ক্যারেবিয়ানদের

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ। ১৫ জনের দলে সাত জনই নতুন মুখ। চোটের কারণে দলে নেই জেডেন সিলস। পাওয়া যাবে না কাইল মায়ার্স ও জেসন হোল্ডারকে। ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে থাকা যে নতুন খেলোয়াড় রয়েছেন, তাঁরা হলেন ব্যাটসম্যান জ্যাচারি ম্যাকাকাসকি, অলরাউন্ডার জাস্টিন গ্রিভস, কাভেন হজ, আকিম জার্ডান, […]

মুরগির গাড়ি  আটকাচ্ছে পুলিশ, বিক্ষোভ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তায় মুরগি বোঝাই গাড়ি আটকাচ্ছে পুলিশ। আর সেই গাড়ি জামিনের জন্য চাইছে মোটা  টাকা।  আর সেই ফাঁকে লোপাট হচ্ছে   মুরগিও। এবার তা নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সাপ্লাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উলুবেরিয়ায়।  পুলিশের নামে অভিযোগ করে স্মারকলিপিও জমা দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের অভিযোগ পুলিশের অত্যাচারের জেরে তাঁর ব্যবসা করতে পারছে না। […]

কেষ্টপুরে বিস্ফোরণ হয়ে ভয়ংকর আগুন ,আহত ৯

নিজস্ব প্রতিনিধি,কেষ্টপুর: বৃহস্পতিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার বিধান নগর কমিশনারেটের কেষ্টপুরের(Kestopur) রবীন্দ্রপল্লী বাজারে(Rabindrapally Market) আগুন লাগে ।দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় । গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে।গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার কারণে ৯ জন আহত হন ।তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। বন্ধ হয়ে গিয়েছে কেষ্টপুর রবীন্দ্রপল্লী থেকে ভিআইপি রোডে যানবাহন চলাচল। এই বিস্ফোরণের দরুন […]

সলমনের বাড়িতে বিয়ের সানাই, মালাইকা, জর্জিয়ার পর এবার ‘শুরা’তে মজলেন আরবাজ

১৯৯৮ সালে তাঁদের বিয়ের ১৯ বছর পর ১১ মে, ২০১৭ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদ প্রকাশের পরে, সূত্র বলছে অভিনেতা মেকআপ শিল্পী শুরা খানকে বিয়ে করবেন।

স্টুডিওর বাইরে ভক্তদের হুজ্জতিতে মদত, গ্রেফতার ‘বিগবস’ বিজয়ী পল্লবী প্রশান্ত

এদিন তারা তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (TSRTC) ছয়টি বাস, একটি পুলিশের গাড়ি এবং ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত করেছে। এ ঘটনায় রানার আপ অমরদীপ চৌধুরীর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু তিনি অক্ষত অবস্থায় বেঁচে গিয়েছেন।

আচমকাই সার্ভার ডাউন, বিশ্ব জুড়ে স্তব্ধ ‘এক্স’ পরিষেবা

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব জুড়ে স্তব্ধ  হয়েছে এক্স হ্যান্ডেল । বৃহস্পতিবার সকালে আচমকাই  ডাউন হয়ে যায় এক্স সার্ভার। বহু ইউজার রিপোর্ট করেছেন যে  কাজ করা বন্ধ করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। ইতিমধ্যেই রিয়েল টাইম ডেটা ট্র্যাক করে অর্থাৎ ডাউনডিটেক্টর তারা জানিয়েছে, টুইটার বর্তমানে ডাউন এবং বহু ইউজার তাই  চালু করতে পারছে না। তাই এক্স হ্যান্ডেল […]

0:00