Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবান্নে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবারের ঘটনা নিয়ে রিপোর্ট জমা পড়ল নবান্নতে। বুধবার নবান্নতে সরাসরি চলে যান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দলের একাধিক বিধায়ক। গোয়েন্দা দফতরের কাছে তার আগাম কোন রিপোর্ট ছিল না। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নের(Nabanno) নিরাপত্তা খতিয়ে দেখতে বৈঠকে বসেন পুলিশকর্তারা। তারপরেই সেই রিপোর্ট তৈরি করে কয়েকজন পুলিশ কর্মীর গাফিলতি কথা রিপোর্টে উল্লেখ করা হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবান্নকে।

মুখ্যমন্ত্রীর প্রবেশদ্বারে কলকাতা পুলিশের একাধিক সার্জেন্টকে(Sgt.) মোতায়েন করা হয়েছে । নবান্নের অন্যান্য গেটে নজরদারি বাড়ানো হয়েছে। আগে থেকে এন্ট্রি পারমিশন না থাকলে গাড়ি নবান্নতে ঢুকবে না।কলকাতা পুলিশের(Kolkata Police) পক্ষ থেকে স্বরাষ্ট্র সচিবকে রিপোর্ট পেশ করা হয়েছে। নবান্নের ভেতরে প্রবেশ করা প্রতিটি গাড়িকে তল্লাশি করা হচ্ছে। শুধু তাই নয়, যারা বিভিন্ন কাজে ‘ ভিজিটার স্লিপ’ নিয়ে নবান্ন প্রবেশ করছেন তাদের ক্ষেত্রেও নজরদারি জোরদার করা হয়েছে।

নবান্নের চারপাশ ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari) তার দলে বিধায়কদের নিয়ে মুখ্য সচিবের সঙ্গে নবান্নে সাক্ষাৎ করতে আসার কর্মসূচী কেন আগাম জানা গেল না তা জানতে কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। বুধবার সন্ধ্যায় নবান্নে নিরাপত্তার বিভিন্ন দিক ঘতিয়ে দেখতে তড়িঘড়ি মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠকে ডাকা হয় রাজ্যে পুলিশের ডিজি মনোজ মাল্যব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00