Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানের খাঁচায় বন্দি চিতাবাঘ

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: অবশেষে নাগেশ্বরী চা বাগানের শ্রমিকদের আতঙ্কের অবসান ঘটল। বৃহস্পতিবার সকালে খাঁচায় চিতাবাঘটিকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বৃহস্পতিবার ভোরে ডুয়ার্সের মেটেলি থানার অন্তর্গত নাগেশ্বরী চা বাগানের(Nageswari Tea Garden) কর্মীরা চিতাবাঘটিকে একটি খাঁচায় বন্দী অবস্থায় দেখতে পান। এই চিতাবাঘটি(Lepard) গত কয়েকদিন ধরে নাগেশ্বরী চা বাগান সংলগ্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল।

অবশেষে, বৃহস্পতিবার সকালে বাগানের ১২এবং ১৩ সেকশনের মধ্যে একটি খাঁচায় একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের(Forest Department) কর্মীরা। বনকর্মীরা চিতাবাঘটিকে আবার বনে নিয়ে যান। ওই চা বাগানে(Tea Garden) পর পর চিতা বাঘের আগমনে রীতিমত চিন্তিত সেখানকার সাধারণ মানুষজন।

গত কয়েকদিন ধরে ওই বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল চা বাগানের কর্মীদের মধ্যে। ভয় কেউ বাইরে বেরোচ্ছিলেন না। অবশেষে বনদপ্তর খবর পেয়ে সেখানে এসে বাঘটিতে ধরতে একটি খাঁচা রেখে যায়। সেখানেই ওই বাঘটি বন্দি হয়। জলপাইগুড়ির(Jalpaiguri) বিভিন্ন চা বাগানে বাঘেদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00