Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ সোনিয়া-খাড়গে-অধীরকে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া গান্ধিকে। আমন্ত্রণ জানানো হয়েছে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও। রাম জন্মভূমি ট্রাস্টের পদাধিকারীরা ইতিমধ্যেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। যদিও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস নেতৃত্বের হাজির থাকার সম্ভাবনা ক্ষীণ। আগামী […]

সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত বিরোধীদের পদযাত্রা

নিজস্ব প্রতিনিধিঃসাংসদের গণ সাসপেনশনের প্রতিবাদে সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত শুরু হয়েছে পদযাত্রা। তাদের হাতে রয়েছে “গণতন্ত্র বাঁচাও” লেখা একটি বড় ব্যানার এবং “সংসদ বন্দি, গণতন্ত্র বহিষ্কার” লেখা প্ল্যাকার্ড । এদিনের মিছিলের যোগদান করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’ আমরা বারবার লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করছি যেন প্রধানমন্ত্রী এবং […]

শত্রু দেশকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম

আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু হামলা নিয়ে শত্রু দেশদের সতর্ক করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রমে যুক্ত সামরিক সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান কিম। উত্তর কোরিয়ার নেতা জানান,  পরমাণু হামলার জন্য উসকানি দিলে পিয়ংইয়ং পাল্টা পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না। গত সপ্তাহে ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে […]

কংগ্রেসের ডোনেশান ওয়েবসাইটে সাইবার হানা

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের আগে সাইবার হানার ঘটনা ঘটল কংগ্রেসের ডোনেশান ওয়েবসাইটে। কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়,. কুড়ি হাজারেরও বেশি সাইবার হানার ঘটনা ঘটেছে ওয়েবসাইটটিতে। এই সাইবার হানার মাধ্যমে সাইট স্লো করার ঘটনা ঘটেছিল। গত সোমবার রাত থেকে কংগ্রেসের অনলাইট ডোনেশান সাইটটি খুলেছিল। বুধবার সকাল ৯টা পর্যন্ত এক লক্ষ ১৩ হাজার ৭১৩ জন ডোনার […]

দুর্নীতি মামলায় তামিলনাডুর শিক্ষামন্ত্রীর ৩ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় তামিলনাডুর উচ্চ শিক্ষামন্ত্রী কে পনমুড়িকে তিন বছরের কারাদণ্ডের সাজা শোনাল মাদ্রাজ হাইকোর্ট। যদিও রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আর্জির সুযোগ করে দিতে ৩০ দিনের জন্য সাজা স্থগিত রাখা হয়েছে। নিম্ন আদালতের পরে মাদ্রাজ হাইকোর্টের রায়ে চরম অস্বস্তিতে পড়েছেন ৭৩ বছর বয়সী ডিএমকে নেতা। আয় বহির্ভূত সম্পত্তি রাখার অপরাধে […]

লোকসভা ভোটে না দাঁড়ানোর ইঙ্গিত দেবের

নিজস্ব প্রতিনিধিঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন । এই নির্বাচন নিয়ে জোরকদমে চলছে প্রস্তুতি। এবার সেই নির্বাচনের আগেই  জল্পনাই উস্কে দিলেন ঘাটালের দু বারের তৃণমূল সাংসদ দেব। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেব জানান, ‘এবার আমি সত্যিই নির্বাচন নিয়ে  কিছু ভাবিনি৷ ২০১৯-এ জানতাম, দিদি যদি বলেন আমি না বলব না। এবারে অতটা ভাবিনি। আমি টিকিট পাব কি […]

সংসদ হামলার ঘটনায় প্রাক্তন পুলিশ কর্তার ছেলেকে আটক

নিজস্ব প্রতিনিধি : সংসদে হামলার ঘটনায় প্রাক্তন পুলিশ কর্তার ছেলেকে আটক করল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, প্রাক্তন পুলিশ কর্তার ছেলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ারের নাম সাইকৃষ্ণ। সাইকৃষ্ণের সঙ্গে ধৃত মনোরঞ্জনের যোগসাজশ রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকেও এক ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, আটক হওয়া প্রাক্তন পুলিশ কর্তার ছেলের নাম সাইকৃষ্ণ। […]

টানা ১৯ ঘণ্টা আয়কর তল্লাশির জেরে হাসপাতালে ভর্তি বাইরন

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ১৯ ঘণ্টার পর তৃণমূল  বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে বের হলেন  আয়কর আধিকারিকরা। টানা ১৯  ঘণ্টা তল্লাশির শেষে ৭২ লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর। ওই টাকা এবং নথি আয়কর কর্তারা বাজেয়াপ্ত করেছেন বলে ওই সূত্রের খবর। বুধবারএই  তল্লাশির মাঝেই অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক বাইরন বিশ্বাস। […]

ইডি দফতরে হাজিরা এড়ালেন কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আজ বৃহস্পতিবারই দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। এ নিয়ে দুইবার ইডির সমন এড়িয়ে গেলেন কেজরিওয়াল। ২০২১ সালের দিল্লি আবগারি নীতি পরিবর্তন নিয়ে কয়েকশো […]

আবহাওয়ার রদবদল, উষ্ণ থাকবে এবারের বড়দিন

নিজস্ব প্রতিনিধিঃ ঠাণ্ডায় কাঁপছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ। হু হু করে নামছে পারদ। বড়দিনের আগেই নতুন করে আবহাওয়ার রদবদল ঘটবে বলে জানিয়েছে হাওয়া  দফতর। শীতের পথ আগলে দাঁড়াবে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প। যার জেরে বড়দিনে কলকাতার পারদ পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। তবে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। বড়দিনে  ১৪-১৫ ডিগ্রিতে পৌঁছতে পারে জেলার তাপমাত্রা।   বৃহস্পতিবার  কলকাতার […]

0:00