Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়দিনের উপহার, সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের আগেই রাজ্যের লক্ষ-লক্ষ সরকারি কর্মচারিদের বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অ্যালেন পার্কে ক্রিসমাস উ‍ৎসবের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, ‘রাজ্যের সরকারি কর্মচারিদের আরও ৪ শতাংশ বাড়তি মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। আগামী পয়লা জানুয়ারি থেকে বাড়তি মহার্ঘ ভাতা কার্যকর হবে।’ বাড়তি মহার্ঘ ভাতার সুবিধা পাবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মচারি এবং পেনশনভোগীরা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই আনন্দে মেতে উঠেছেন সরকারি কর্মচারিরা। কর্মচারি ফেডারেশনের নেতা প্রতাপ নায়েক বাড়তি মহার্ঘ ভাতা ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন।

এদিন ক্রিসমাস উ‍ৎসবের উদ্বোধন করতে গিয়ে রাজ্য সরকারি কর্মচারিদের জন্য ৪ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এটা বাধ্যতামূলক নয়, এটা অপশন। কিন্তু আমাদের কর্মিরা খুব ভালো কাজ করে। তাই ২,৪০০ কোটি টাকা লাগলেও এটা আমরা দেবো। সব মিলিয়ে ১৩৫ শতাংশ ডিএ দিচ্ছি ২০১৯ সাল থেকে। প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। এই নিয়ে গতকালও আমি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি।  টানাটানি থাকা সত্বেও আরও ৪ শতাংশ ডিএ দিচ্ছি। আগামী পয়লা জানুয়ারি থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হবে।’ রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, সরকারের বিভিন্ন দফতরে কর্মরত কর্মচারিদের পাশাপাশি শিক্ষক-অশিক্ষক কর্মচারি ছাড়াও রাজ্য সরকারের পোষিত সব সংস্থার কর্মীরাই নয়া মহার্ঘ ভাতা পাবেন।’

উল্লেখ্য, চলতি বছরের বাজেট অধিবেশনের সময় মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ-র ঘোষণা করেছিলেন। আর এদিন আরও ৪ শতাংশ ডিএ’র ঘোষণা হলো। অর্থা‍ৎ চলতি বছরে মোট ৭ শতাংশ ডিএ’র ঘোষণা করল  রাজ্য সরকার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00