Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গঙ্গাসাগর মেলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি : গঙ্গাসাগর মেলা নিয়ে এবার উচ্চপর্যায়ের বৈঠক ডাকল রাজ্য সরকার। আগামী ২৭ ডিসেম্বর নবান্ন সভাগৃহে বৈঠক ডাকা হয়েছে রাজ্য সরকারের তরফে। বৈঠকে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। রাজ্য সরকারের তরফে হাজির থাকতে বলা হয়েছে ১৫ জন প্রথম সারির মন্ত্রীকে।

গঙ্গাসাগর মেলা আয়োজনের সিংহভাগ দায়িত্ব থাকে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের ওপর। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বজায় রেখে যাতে মেলার আয়োজন করা যায়, সেজন্য দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতিকে এই বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত। বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী।

বৈঠকে আয়োজনের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, প্রতি বছর গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক করে থাকেন মুখ্যমন্ত্রী। তাই এই মেলাকে পৃথকভাবে দেখার কিছু নেই। মূলত ১২ থেকে ১৫ জানুয়ারি লাখো লাখো মানুষ পুণ্যস্তানে আসবেন। সেই সময় গঙ্গাসাগরে আগত মানুষদের যাতে কোনও অসুবিধার সৃষ্টি হয়, সেজন্য এই উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00