Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছুরিকাঘাতে আক্রান্ত আর্জেন্টিনার খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি : ছুরিকাঘাতে আক্রান্ত হলেন আর্জেন্টিনার খেলোয়াড় এজেকিয়েল লাভেজ্জি। পরিবারের এক সদস্যের হাতেই আক্রান্ত হয়েছেন তিনি। ২০১৯ সাল থেকে উরুগুয়ের মালদোনাদোয় রয়েছেন লাভেজ্জি। বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে পার্টি করছিলেন। সেইসময়ই পরিবারের কেউ তাঁকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ফুটবলার।

২০১৯ সালে খেলাকে বিদায় নেওয়ার পর উরুগুয়েতেই থাকেন লাভেজ্জি। বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে পার্টি করছিলেন লাভাজ্জি। সেইসময় তাঁর সঙ্গে তাঁর বান্ধবীও ছিলেন। তখনই পরিবারেরই এক সদস্য তাঁকে আক্রমণ করে বসে বলে জানা যায়। লাভাজ্জিকে ছুরি দিয়ে আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে কান্তেগ্রিন সানাতোরিয়াম হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যদের একাংশ দাবি করেছেন, ছুরিতে আক্রান্ত হননি লাভাজ্জি।মই পিছলে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। পাশাপাশি পুলিশের তরফেও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন লাভাজ্জি। ২০১৯ সালে খেলোয়াড় জীবনকে পাকাপাকি বিদায় দিয়ে উরুগুয়ে মালদোনাদোয় থাকছেন তিনি। তবে কী কারণে গুরুতর আহত হলেন এই খেলোয়াড় তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00