Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্কিন মুলুকে ক্লাসে ছাত্রীদের জামা খুলতে বাধ্য করায় চাকরি থেকে ছাঁটাই অধ্যাপক

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: শ্রেণিকক্ষের মধ্যেই ১১ ছাত্রীকে জামা খুলতে বাধ্য করার অপরাধে চাকরি খোয়াতে হলো এক কলেজ শিক্ষককে। টানা তিন মাসের বেশি সময় ধরে শিক্ষা দফতরের তদন্তকারীরা ওই শিক্ষককে ছাত্রীদের জামা খোলার নির্দেশ দেওযায় অপরাধী সাব্যস্ত করেন। তার পরেই কলেজ কর্তৃপক্ষ ওই অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্সডিসি-৫’ এক প্রতিবেদনে জানিয়েছে, […]

‘রাম নয়, লক্ষণের চরিত্রে পছন্দ করা হয়’, তাহলে কীভাবে রামায়ণে দখল নিলেন অরুণ গোভিল?

আমি ভগবান রাম চরিত্র ছাড়া আর কিছুতে অভিনয় করতে চাই না। আমি যদি এর জন্য উপযুক্ত না হই তবে ঠিক আছে। পরে তাঁরা অন্য কাউকে এই চরিত্রের জন্য বেছে নিয়েও ছিলেন।

১৩-১৪ নয়, বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক বসবে ১৭-১৮ জুলাই

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: শরদ পওয়ারের এনসিপিতে ভাঙনের জের। বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠক ফের পিছিয়ে দেওয়া হলো। ১৩ ও ১৪ জুলাইয়ের পরিবর্তে বৈঠক বসবে ১৭ এবং ১৮ জুলাই। সোমবার টুইট করে এ কথা জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল। আগামী বছর লোকসভা ভোটে বিজেপির জয়রথ কীভাবে রোখা হবে তার রণকৌশল নির্ধারণে গত ২৩ জুন […]

নূতনের পর এবার ভারী বর্ষায় ধসে পড়ল তাঁর ছেলে মোহনিশের বাগানবাড়ি

হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে আমার বাগানবাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বারান্দা আর বাংলোর একটি অংশ ভেঙে পড়েছে। তবে ভাগ্য ভালো যে কেউ আহত হননি।

মার্তিনেজের সঙ্গে দেখা করে আপ্লুত মাশরাফি, উপহার হিসেবে দিলেন বাংলাদেশের জার্সি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঝটিকা সফরে সোমবার ভোরেই ঢাকায় এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর লিওনেল মেসির দলের গোলরক্ষকের সঙ্গে আচমকি সাক্ষাতের সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা শাসকদল আওয়ামী লীগের সাংসদ মাশরাফি বিন মোর্তজা। আর মার্তিনেজের সঙ্গে হাত মেলানোর সুযোগ পেয়ে আপ্লুত প্রাক্তন ক্রিকেটার। প্রিওয় দল আর্জেন্টিনার গোলরক্ষককে উপহার হিসেবে তুলে দিয়েছেন বাংলাদেশের […]

অসমে কিশোরীকে ধর্ষণের পরে খুন করে নদীতে দেহ ছুড়ে ফেলল ধর্ষক

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ‘হোসেন ওবামা’দের শায়েস্তায় ব্যস্ত হেমন্ত বিশ্ব শর্মার রাজত্বে অসমে মেয়েরা কতটা ‘সুরক্ষিত’ ফের একবার প্রমাণ মিলল। এবার অষ্টম শ্রেণির ছাত্রী ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করার পরে খুন করে দেহ নদীতে ছুড়ে ফেলল ধর্ষক। নৃশংস ঘটনাটি ঘটেছে কামরূপ জেলায়। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। জেরার মুখে […]

ঠিকা শ্রমিকের মৃত্যুতে ভাঙচুর তৃণমূলের কার্যালয়

পরিত্যক্ত জরাজীর্ণ বাড়ি ভাঙতে গিয়ে এক দুর্ঘটনায় মৃত্যু হয় এক ঠিকা শ্রমিকের। সেই ঘটনার জেরে আসানসোলে ভাঙচুর করা হয় তৃণমূলের কার্যালয়েও।

‘নতুন করে দল দাঁড় করাব’, এনসিপিতে ভাঙনের পরে গর্জন শরদের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভাইপো অজিত পওয়ার-সহ দলীয় বিধায়কদের একাংশ রবিবারই দলে ভাঙন ধরে মহারাষ্ট্রে সেনা-বিজেপি সরকারে যোগ দিয়েছেন। আর সেই বিদ্রোহের ২৪ ঘন্টার মধ্যেই প্রথমবার প্রকাশ্য সভায় দাঁড়িয়ে নতুন করে দল গঠনের গর্জন ছুড়লেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। সোমবার সাতারায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই বি চ্যবনের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মরাঠা স্ট্রংম্যান হুঙ্কার ছুড়ে […]

সপরিবারে তিরূপতি মন্দিরে ধনুশ, ছেলেদের সঙ্গে হলেন ন্যাড়া

এখন তিনি ক্যাপ্টেন মিলারের শুটিংয়ে ব্যস্ত। এর মাঝেই আজ ৩ জুলাই অন্ধ্রপ্রদেশে ‘তিরুপতি মন্দিরে’ গিয়ে দুই ছেলে, যাত্রা-লিঙ্গার সঙ্গে হলেন ন্যাড়া।

আইপিএলে না খেলার জন্য সাকিব-লিটন-তাসকিনকে ‘ক্ষতিপূরণ’ দিল বিসিবি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অর্থ রোজগারকে নয়, দেশের প্রতি দায়বদ্ধতাকেই গুরুত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান, লিটন দাস আর তাসকিন আহমেদরা। আর তাঁদের সেই দেশপ্রেমকে সম্মান জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইপিএল না খেলার আর্থিক ক্ষতিপূরণ দিল। তিন জনকে মোট ৭০ লাক ৫১ হাজার ২৮২ টাকা আর্থিক ক্ষতিপূরন দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি টাকা পেয়েছেন সাকিব। আর লিটন […]

‘অজিত দাদার সঙ্গে কখনই লড়াই করিনি’, দাবি শরদ কন্যা সুপ্রিয়া সুলের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এনসিপি’র ভবিষ্যত নেতৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে লড়াইয়ে কোণঠাসা হয়ে বিদ্রোহ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন অজিত পওয়ার। রবিবার দুপুরেই অনুগামীদের নিয়ে বিজেপি-সেনা সরকারে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী পদে শপথও নিয়েছেন। আর অজিত দাদার বিদ্রোহের কয়েক ঘন্টা বাদে মুখ খুলে শরদ পওয়ারের কন্যা তথা এনসিপি’র ওয়ার্কিং প্রেসিডেন্ট সুপ্রিয়া সুলে দাবি করেছেন, ‘দলের […]

মৃত্যুর একমাস পরে প্রকাশ্যে, না ফেরার দেশে চলে গেলেন ‘গোলমাল’-খ্যাত অভিনেতা হরিশ মাগন

তবে নব্বই দশকের পর থেকে চলচ্চিত্র মহলে তাঁর আর দেখা মেলেনি। গোল মাল, নমক হালাল-সহ বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

ইতিহাস গড়ে প্রথমবারের মতো ৬৫ হাজারের গণ্ডি পেরোল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সেনসেক্স আর নিফটি যেন অশ্বমেধের ঘোড়া। দু’দিন বন্ধ থাকার পরে সোমবার সকালে বাজার খুলতেই ছুটতে শুরু করেছে। প্রথম এক ঘন্টার মধ্যেই প্রথমবারের মতো ৬৫ হাজার সূচকের গণ্ডি ছাড়িয়ে গেল সেনসেক্স। ৫২২ পয়েন্টের বেশি বেড়ে ৬৫ হাজার ২৪০ দশমিক ৫৭ সূচক স্পর্শ করেছে। আর ১৫১ সূচক বেড়ে নিফটি পৌঁছে গিয়েছিল ১৯ হাজার ৩৩৬ […]

‘আলিবাবা’ কর্ণধার জ্যাক মা’র আচমকা পাকিস্তান সফর নিয়ে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: এক সময়ের বিশ্বের শীর্ষ ধনী এবং ই-কমার্স সংস্থা ‘আলিবাবা’র কর্ণধার জ্যাক মা’র গোপনে পাকিস্তান সফর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। গত ২৯ জুন বেশ কয়েকজন চিনা ও ড্যানিশ শিল্পপতিকে নিয়ে লাহোরে এসেছিলেন তিনি। পাকিস্তানের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান-সহ একাধিক শীর্ষ সরকারি আধিকারিকের সঙ্গে বৈঠকও করেছেন। পরের দিন অর্থা‍ৎ ৩০ জুন তিনি পাকিস্তান ত্যাগ […]

এগিয়ে আসছে কী লোকসভা নির্বাচন, EVM’র পরীক্ষা শুরু ১ অগস্ট থেকে

জাতীয় নির্বাচন কমিশন আগামী ১ অগস্ট থেকে সব EVM ও VVPAT পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে। প্রশ্ন উঠেছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে।

0:00