Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নূতনের পর এবার ভারী বর্ষায় ধসে পড়ল তাঁর ছেলে মোহনিশের বাগানবাড়ি

হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে আমার বাগানবাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বারান্দা আর বাংলোর একটি অংশ ভেঙে পড়েছে। তবে ভাগ্য ভালো যে কেউ আহত হননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ইঁট-বালি-পাথরের জীবনে বাঁধা শহুরে জীবনের আড়ালে মাটি চাপা পড়ে যাচ্ছে ঐতিহ্য। পুরোনো বাড়ি থাকলেই সেটিকে বুজিয়ে গড়ে ফেলা হচ্ছে বড় বড় আবাসন। প্রতিবছরই বর্ষায় মুম্বই তথা মহারাষ্ট্রের বিভিন্ন এলাকার পরিস্থিতি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যায়। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, মহারাষ্ট্রের বর্ষায় ভেঙে গিয়েছিল বলিউডের কিংবদন্তি অভিনেত্রী নূতনের বাংলোর একটি অংশ। প্রতিবছরই মহারাষ্ট্রের বৃষ্টিতে ডুবে যায়, রাস্তাঘাট। সেই কোপ পড়েছিল প্রয়াত অভিনেত্রী নূতনের বাংলোতেও, যেটি মুম্বরার ওই পাহাড়ি এলাকাতে অবস্থিত ছিল। গত সপ্তাহে প্রবল বৃষ্টিপাতের দরুন নূতনের খামারবাড়ি ভেঙে যায়। এবার প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল, নূতনের ছেলে তথা মুম্বই ইন্ডাস্ট্রির টেলিপর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোহনিশ বেহলের পারসিক হিল এলাকার বাগানবাড়ির একটি দেওয়াল। সঙ্গে ক্ষতিগ্রস্ত হল ফার্ম হাউসের বিভিন্ন অংশ। আর বৃষ্টিতে তাঁর বাগানবাড়ির দেওয়াল ভেঙে পড়ার কথা নিজেই জানালেন অভিনেতা মনীশ।

অভিনেতা এবিষয়ে একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে আমার বাগানবাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বারান্দা আর বাংলোর একটি অংশ ভেঙে পড়েছে। তবে ভাগ্য ভালো যে কেউ আহত হননি। কারণ, ওখানে কেউ ছিলেন না। তবে ক্ষতির পরিমাণ ঠিক কতটা জানতে পারিনি, কারণ আমি এখনও ওখানে গিয়ে পৌঁছতে পারিনি। ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই ওই এলাকা ঘুরে দেখেছেন, পৌরসভার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে পরবর্তী পদক্ষেপের। আশাকরছি সোমবার থেকেই মেরামতির কাজ শুরু করতে পারব।’

তবে কর্মকর্তারা জানিয়ে দেন, অভিনেতার সম্পত্তিটি বেদখল ছিল। ২০১৩ সালে ওই এলাকায় তাঁদের ৩০ একর সম্পত্তি এক রিয়েল স্টেট ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছিলেন মোহনিশ। যেখানে ছিল, শুধু বাংলো আর বাগানবাড়ি। যেখানে তাঁর ছোটবেলার বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। বংশগত সূত্রেই এই বাগানবাড়িটি পেয়েছিলেন অভিনেত্রী নূতনের ছেলে মোহনিশ। প্রসঙ্গত, ২০১৯-এ আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’ ছবিতে শেষ দেখা গিয়েছিল মোহনিশকে।

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

দশম শ্রেণির পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

0:00