Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসমে কিশোরীকে ধর্ষণের পরে খুন করে নদীতে দেহ ছুড়ে ফেলল ধর্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ‘হোসেন ওবামা’দের শায়েস্তায় ব্যস্ত হেমন্ত বিশ্ব শর্মার রাজত্বে অসমে মেয়েরা কতটা ‘সুরক্ষিত’ ফের একবার প্রমাণ মিলল। এবার অষ্টম শ্রেণির ছাত্রী ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করার পরে খুন করে দেহ নদীতে ছুড়ে ফেলল ধর্ষক। নৃশংস ঘটনাটি ঘটেছে কামরূপ জেলায়। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। জেরার মুখে ধৃত অটোচালক অপরাধের কথা স্বীকার করে নিয়েছে বলে তদন্তকারীরা দাবি করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কামরূপ জেলার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরী গত সোমবার মোবাইল ফোন রিচার্জের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা কিশোরীর নিখোঁজের খবর পুলিশকে জানান।মিসিং ডায়েরি করে দায়িত্বে ইতি টানেন সোনারপুর থানার আধিকারিকরা। অবশেষে গত শুক্রবার স্থানীয় দিগারু নদীতে ভাসতে দেখা যায়। মরেদেহ উদ্ধারের পরেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ময়নাতদন্তে ধরা পড়ে কিশোরীকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পরেই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে আপরাধীকে ধরে ফাঁসিতে ঝোলানোর দাবি জানিয়ে সোনারপুর থানা ঘেরাও করেন তাঁরা। শেষ পর্যন্ত টনক নড়ে পুলিশ আধিকারিকদের। বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করার সূত্র ধরে ওই নৃশংস ঘটনায় জড়িত থাকার অপরাধে এক অটোচালককে গ্রেফতার করে।

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

দশম শ্রেণির পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

0:00