Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রাম নয়, লক্ষণের চরিত্রে পছন্দ করা হয়’, তাহলে কীভাবে রামায়ণে দখল নিলেন অরুণ গোভিল?

আমি ভগবান রাম চরিত্র ছাড়া আর কিছুতে অভিনয় করতে চাই না। আমি যদি এর জন্য উপযুক্ত না হই তবে ঠিক আছে। পরে তাঁরা অন্য কাউকে এই চরিত্রের জন্য বেছে নিয়েও ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ‘আদিপুরুষ’-নিয়ে বিতর্ক তুঙ্গে। গত সপ্তাহেই এলাহাবাদ হাইকোর্ট আদিপুরুষের নির্মাতাদের এক হাতে নিয়েছেন। ছবির বিষয়ে রীতিমতো নির্মাতাদের তুলোধনা করেছেন বিচারক বেঞ্চ। পৌরাণিক কাহিনীকে বিকৃত করা, দেবতাদের চরিত্রে থাকা তারকাদের মুখে ভুলভাল সংলাপ পাঠ করা, ওয়েস্টার্ন পোশাকে সীতার চরিত্রকে দেখানো সবটা নিয়েই নির্মাতাদের তুলোধনা করে বিচারপতি বেঞ্চ। এখনও চলছে মামলা। এছাড়াও আদিপুরুষ নিয়ে বিতর্কে নেমেছিলেন, টেলিভিশনের সবথেকে পুরোনো ধারাবাহিক ‘রামায়ণ’-এর কলাকূশলীরাও। এবার ‘আদিপুরুষ’ আবহে এবং ভক্তদের দাবীতে টেলিভিশন পর্দায় আবারও ফিরছে প্রয়াত রামানন্দ সাগরের ব্লকবাস্টার পৌরাণিক শো ‘রামায়ণ’। ১৯৮৭ সালে দূরদর্শনে মুক্তিপ্রাপ্ত সিরিয়ালটির জনপ্রিয়তা আজও আজও ভক্তদের মধ্যে তাজা।

শোনা গিয়েছে, আদিপুরুষ বিতর্কের মধ্যে, আইকনিক রামায়ণ শোটি আজ ৩ জুলাই থেকে শেমারু টিভিতে সম্প্রচারিত হতে চলেছে। আবারও প্রবীণ অভিনেতা অরুণ গোভিলকে দেখতে পারবেন সবাই। যিনি রামায়ণে ভগবান রাম চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর রামের চরিত্রে অভিনয় দুর্দান্ত দর্শকদের মনে অটুট। কিন্তু জানেন কী, তিনি নাকি এই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন না। একটি নতুন সাক্ষাৎকারে, অরুণ নিজেই জানিয়েছেন যে, রামানন্দ সাগর তাঁর প্রথম অডিশন নিয়েছিলেন কিন্তু তিনি তাঁকে প্রত্যাখ্যান করে দেন।

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, অরুণ স্মৃতিচারণ করে বলেন, “১৯৭৭ সালে, আমি রাজশ্রী পিকচার্স এবং সাগর সাহেবের সঙ্গে অভিনয়ের জার্নি শুরু করি, আমি আনন্দ সাগরের পরিচালনায় বাদল-এও কাজ করেছি এবং আমি বিক্রম অউর বেতালেও কাজ করেছি এবং তখনই আমি জানতে পারি যে, সাগর সাহেব নির্মাণ করছেন রামায়ণ, তাই আমি তাঁর কাছে গেলাম, ভগবান রামের চরিত্রে অভিনয়ের আর্জি করলাম। পৌরাণিক কাহিনীতে কাজ করা তখন খুব সাধারণ জিনিস ছিল না। আমি প্রচুর বাণিজ্যিক চলচ্চিত্র করেছি। রামানন্দ সাগর আমার প্রথম অডিশন নিয়েছিলেন এবং অডিশনই তিনি আমাকে প্রত্যাখ্যান করে দেন। তখন তাঁর ছেলে প্রেম সাগর, মতি সাগর এবং আনন্দ সাগর আমাকে ভারত ও লক্ষ্মণের চরিত্রে অভিনয় করতে বলেন, কিন্তু আমি বলেছিলাম, ‘আমি ভগবান রাম চরিত্র ছাড়া আর কিছুতে অভিনয় করতে চাই না। আমি যদি এর জন্য উপযুক্ত না হই তবে ঠিক আছে। পরে তাঁরা অন্য কাউকে এই চরিত্রের জন্য বেছে নিয়েও ছিলেন। কিন্তু কিছু দিন পরে, আমাকে আবারও এই চরিত্রের জন্য নির্মাতারা ডাকেন এবং অবশেষে, পৌরাণিক শোতে রামের চরিত্রেই অংশ নেওয়ার সুযোগ পাই।”

অরুণ গোভিল আরও বলেন, “আমি স্বভাবগতভাবে সিরিয়াস, অন্তর্মুখী এবং শান্তও। তাই, রামের চরিত্রের কিছু বৈশিষ্ট্য ছিল আমার মধ্যে। এই চরিত্রটি আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। আর এই ভূমিকাটি যেভাবে জনপ্রিয়তা পেয়েছিল, তা হয়তো আমি বা নির্মাতা কেউই কখনও ভাবেন নি।”
সিরিজটিতে রাম চরিত্রে অরুণ গোভিল, সীতার চরিত্রে দীপিকা চিখালিয়া এবং লক্ষ্মণের চরিত্রে সুনীল লাহরি অভিনয় করেছিলেন। প্রয়াত দারা সিং হনুমান চরিত্রে অভিনয় করেন এবং অরবিন্দ ত্রিবেদী রাবণ চরিত্রে অভিনয় করেন। অনুষ্ঠানটি মূলত ১৯৮৭ সালের ৫ জানুয়ারী থেকে ১৯৮৮ সালের ৩১ জুলাই, সম্প্রচার করা হয়েছিল।

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

দশম শ্রেণির পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

0:00