Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আলিবাবা’ কর্ণধার জ্যাক মা’র আচমকা পাকিস্তান সফর নিয়ে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: এক সময়ের বিশ্বের শীর্ষ ধনী এবং ই-কমার্স সংস্থা ‘আলিবাবা’র কর্ণধার জ্যাক মা’র গোপনে পাকিস্তান সফর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। গত ২৯ জুন বেশ কয়েকজন চিনা ও ড্যানিশ শিল্পপতিকে নিয়ে লাহোরে এসেছিলেন তিনি। পাকিস্তানের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান-সহ একাধিক শীর্ষ সরকারি আধিকারিকের সঙ্গে বৈঠকও করেছেন। পরের দিন অর্থা‍ৎ ৩০ জুন তিনি পাকিস্তান ত্যাগ করেন। ওই সফরের পরেই জল্পনা শুরু হয়েছে পাকিস্তানে বিনিয়োগ করতে পারেন চিনা শিল্পপতি।

চিনা সরকারের রোষানলে পড়া ‘আলিবাবা’ কর্ণধার গত কয়েক মাস ধরেই বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন। যদিও ওই সব দেশে তাঁর বিনিয়োগ নিয়ে কোনও তথ্য জানা যায়নি। সূত্রের খবর, চিন থেকে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে নিতে চাইছেন বিশ্বের এক সময়ের শীর্ষ ধনী। আর চিনের পরিবর্তে বিকল্প দেশের খোঁজ চালাচ্ছেন। গত কয়েক মাস ধরেই আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তান। কার্যত দেউলিয়া হওয়ার পথে শাহবাজ শরিফের দেশ। আর ওই সময়ে গোপনে জ্যাক মা’র পাকিস্তান সফর যথেষ্টই তা‍ৎপর্যপূর্ণ বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

পাকিস্তান বিনিয়োগ বোর্ডের কর্ণধার মুহাম্মদ আফজার আহসান জানিয়েছেন, গত ২৯ জুন ব্যক্তিগত বিমানেই একঝাঁক শিল্পপতি ও আধিকারিককে নিয়ে লাহোরে এসেছিলেন জ্যাক মা। বেশ কয়েকটি বাণিজ্যিক কেন্দ্র ও শিল্পতালুক পরিদর্শন করেছেন। তবে তিনি বিনিওয়োগ করবেন কিনা তা স্পষ্ট নয়।

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

দশম শ্রেণির পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

0:00