Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্কিন মুলুকে ক্লাসে ছাত্রীদের জামা খুলতে বাধ্য করায় চাকরি থেকে ছাঁটাই অধ্যাপক

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: শ্রেণিকক্ষের মধ্যেই ১১ ছাত্রীকে জামা খুলতে বাধ্য করার অপরাধে চাকরি খোয়াতে হলো এক কলেজ শিক্ষককে। টানা তিন মাসের বেশি সময় ধরে শিক্ষা দফতরের তদন্তকারীরা ওই শিক্ষককে ছাত্রীদের জামা খোলার নির্দেশ দেওযায় অপরাধী সাব্যস্ত করেন। তার পরেই কলেজ কর্তৃপক্ষ ওই অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্সডিসি-৫’ এক প্রতিবেদনে জানিয়েছে, ন্যক্কারজনক ঘটনাটি গটেছিল ২০১৯ সালের অক্টোবর মাসে মনটোগামেরি কলেজের টাকোমা সিলভার স্প্রিং ক্যাম্পাসে। গবেষণাগারের জ্যাকেট পরা ক্লাসে হাজির ছিলেন ১১ ছাত্রী। ওই ছাত্রীদের স্পোর্টস অন্তর্বাসের ওপরে পরা জামা খোলার নির্দেশ দেন শিক্ষক। এমনকী ওই ১১২ ছাত্রীর স্তনযুগল নিয়ে কটাক্ষও করেন। শিক্ষকের ওই আচরণের প্রতিবাদ জানান জামা খুলতে বাধ্য হওয়া ছাত্রীরা। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরেও আনেন তাঁরা। কিছুদিন বাদে দেখা যায়, প্রতিবাদকারী ছাত্রীদের একজনকে ফেল করানো হয়েছে।

বিষয়টি নিয়ে শোরগোল পরে যাওযায় কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রীকে পুনরায় ফেল করা কোর্সে ভর্তির সুযোগ দেয় এবং কোর্সের যাবতীয় খরচ বহন করার সিদ্ধান্ত নেয়। শুধু ওই ছাত্রীই নয়, আরও তিন ছাত্রীর ক্ষেত্রেও টিউশন ফি মকুবের সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে শিক্ষা দফতরের অফিস  অফ সিভিল রাইটস (ওসিআর)। ওই তদন্তেই অভিযুক্ত শিক্ষকের কুকীর্তি প্রমাণিত হয়। তার পরেই পড়ুয়াদের অকারণে মানসিকভাবে হেনস্তা করার অপরাধে ওই গুণধর শিক্ষককে ছাঁটাই করার সিদ্ধান্ত নেন কলেজ কর্তৃপক্ষ।

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

দশম শ্রেণির পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

0:00