Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঠিকা শ্রমিকের মৃত্যুতে ভাঙচুর তৃণমূলের কার্যালয়

পরিত্যক্ত জরাজীর্ণ বাড়ি ভাঙতে গিয়ে এক দুর্ঘটনায় মৃত্যু হয় এক ঠিকা শ্রমিকের। সেই ঘটনার জেরে আসানসোলে ভাঙচুর করা হয় তৃণমূলের কার্যালয়েও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমান(Paschim Burdhwan) জেলার সদর শহর আসানসোল(Asansol)। এদিন অর্থাৎ সোমবার সকালে আসানসোল শহরের দক্ষিণ ডামরা এলাকায় একটি পরিত্যক্ত জরাজীর্ণ বাড়ি ভাঙতে গিয়ে এক দুর্ঘটনায় মৃত্যু(Accidental Death) হয় এক ঠিকা শ্রমিকের। সেই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় ওই এলাকায়। ভাঙচুর করা হয় তৃণমূলের কার্যালয়েও। অভিযোগ, স্থানীয় তৃণমূল(TMC) কাউন্সিলর ঠিকাদারের হয়ে পক্ষপাতিত্ব করেছেন। আর সেই রাগ গিয়ে পড়ল পার্টি অফিসের ওপর। ঠিকাদারের নাম তাপস যশ।

আরও পড়ুন শহর কলকাতায় মাটির নীচ দিয়ে যাবে Cable, Broadband, Internet’র তার

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন পুরনো বাড়ি ভাঙতে গিয়ে ছাদের চাঙর ভেঙে পড়ে। আর তাতেই চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান এক শ্রমিক। তাঁর নাম তিলা মুর্মু। এই ঘটনার পর ওই শ্রমিকের মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। এরপর উত্তেজিত স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। কার্যালয়ের চেয়ার ও অন্যান্য আসবাবপত্র একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এলাকাবাসীদের অভিযোগ, এক ঠিকাদার সংস্থার উদ্যোগে ওই এলাকায় একটি পুরানো জরাজীর্ণ বাড়ির ভাঙার কাজ চলছিল। সেই সময় ওই বাড়ির ছাদের চাঙরে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু হয়। যথাযথ সুরক্ষা না নিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে কাজ চলছিল। তার জেরেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিযোগ।

আরও পড়ুন ভোটের জন্য বাস তোলা শুরু, বাড়ল না ভাড়া

ক্ষুব্ধ মানুষের আরও অভিযোগ, দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যুর পরও ঠিকাদার তাপস যশ উদ্ধারকাজে এগিয়ে না এসে স্থানীয় তৃণমূল কার্যালয়ে আশ্রয় নেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর তরুণ কাউন্সিলর ঠিকাদারের পাশে দাঁড়িয়ে উত্তেজিত জনতার সঙ্গে কথাবার্তা বলেন। আশ্বাস দেন, তিনি সবটা দেখবেন। কিন্তু তাতে ক্ষোভের পারদ বিন্দুমাত্র কমেনি। ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। এরপর আসানসোল দক্ষিণ থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

0:00