Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাগ্যের চাকা ঘোরাতে চান? দেওয়ালের ঠিক জায়গায় ঘড়ি রাখলেই কেল্লাফতে

নিজস্ব প্রতিনিধিঃ সদ্যই শুরু হয়েছে নতুন বছর। বছরের এই শুরুর সময়েই আমাদের মধ্যে অনেকেরই যে প্রশ্নটা মাথায় আসে তা হল, কেমন যাবে নতুন বছর। এই বছরেই কি ঘুরবে ভাগ্যের চাকা? ঠিক কি করলে প্রসন্ন হবেন ভাগ্যদেবী? কোন কাজগুলিই বা এড়িয়ে চলতে হবে, এই সব প্রশ্নই আমাদের মাথায় ঘোরাফেরা করে অনেক সময়। আবার আমাদের মধ্যে এমন […]

স্বপন দেবনাথের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ ২৫০ নেতা-কর্মীর

দলবদল করেই পুরনো দলের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন গত বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী কেন্দ্রের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করা সুরজি‍ৎ কর্মকার।

১৪ ফেব্রুয়ারি গোয়ায় নতুন সূর্যোদয় হবে আশ্বাস অভিষেকের

সেপ্টেম্বর মাসে পশ্চিম ভারতের সমুদ্র সৈকত রাজ্য গোয়ায় যাত্রা শুরু করে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য উন্নয়ন ও পরিষেবার মাধ্যমে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করা

রাজ্যের নতুন প্রকল্প ‘প্রসব সাথী’, প্রসবের সময় থাকতে পারবেন কোনও আত্মীয়

নিজস্ব প্রতিনিধি: বিদেশে এই ধরণের ব্যবস্থা রয়েছে। ভারতের বেশ কিছু বড় বেসরকারি হাসপাতালেও রয়েছে এই ব্যবস্থা। প্রসবকালে প্রসুতির সঙ্গে তাঁর স্বামী অথবা কোনও আত্মীয়কে থাকতে দেওয়া হয়। এবার এই ধরণের একটি প্রকল্প চালু করল রাজ্য সরকার। এই মর্মে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের নতুন প্রকল্পের নাম ‘প্রসব সাথী’। এই প্রকল্পে এবার থেকে […]

মাতৃবিয়োগ গায়ক শানের, টুইটারে দুঃসংবাদ জানালেন কৈলাস খের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নতুন বছরেই গায়ক শানের পরিবারে নেমে এলো বিপর্যয়। মা সোনালি মুখোপাধ্যায়কে হারিয়েছেন বলিউডের ভিন্ন ধারার গায়ক। মায়ের মৃত্যুতে এতটাই বিপর্যস্ত শান যে এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। এমনকী তাঁর পরিবারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার শানের মা সোনালি মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ করেছেন গায়ক কৈলাস খের। তবে কবে মাতৃহারা হয়েছেন […]

ভিভিপ্যাট ছাড়াই ইভিএমে হবে পুরভোট! ক্ষুব্ধ বিরোধীরা

সব বুথে ভিভিপ্যাট বসানো সম্ভব নয় কমিশনের পক্ষে। যদিও সূত্রে জানা গিয়েছে, ভিভিপ্যাট ছাড়া ভোট গ্রহণ এমন সম্ভাবনা সামনে আসতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে বিজেপি। বামেরাও সেই পথে হাঁটতে পারে বলে জানা গিয়েছে।

0:00